২২০০ বর্গফুটের এই ছাদে ফল ফসল আর উদ্ভিদের যথেষ্ট প্রাচুর্য। আম, পেয়ারা, লেবু থেকে শুরু করে নানা রকমের সবজি আর রকমারি ফুল। সবমিলে দারুণ সাজানো গোছানো ও পরিপাটি এক আয়োজন। ২০১২ সালে এখানে কৃষির চর্চাটি শুরু করলেও উদ্যোক্তা মুসলিমা বেগম পারিবারিক কারণে ছোটবেলা থেকেই কৃষি অনুরাগী।
মুসলিমা বেগম বর্তমানে অনেকটা একাকীই জীবন যাপন করেন। দিনের বেশিরভাগ সময় তার কাটে এই ছাদে। গাছ, প্রকৃতি, ফুল পাখিদের সাথে তার সম্পর্কও যেন অবিচ্ছেদ্য।





মন্তব্য
(০)