ছয়তলা ভবনের উপরে উঠতেই দেখা মিলল নানারকম শাকসবজি আর ফল মূলের। মাত্র ১৮শ বর্গফুটের আয়তনকে তিন স্তরে উৎপাদনমুখি করে তুলেছেন খন্দকার আজিজুর রহমান। দরকারি সব ফসলই ছাদে ফলাতে সক্ষম হয়েছেন তিনি। সমৃদ্ধ এই ফসলি আয়োজনটি দেখলে বোঝা যায়, তাঁর হাতে যথেষ্ঠ যশ আছে ।
আগে টুকটাক গাছগাছালি রোপন করলেও পুরোপুরি ছাদকৃষিতে যুক্ত হয়েছেন ২ বছর আগে। এখন অবসর জীবনের সবটুকুই নিবেদন করেছেন কৃষি ও ফসলের নেশায়।
চারপাশ স্ট্রাকচার আর তাঁর মাঝে বেডে রকমারি সবজি ও শাক। তরতাজা এসব ফসলের গুণ ও স্বাদে দারুণ আশাবাদী উদ্যোক্তা আজিজুর রহমান।





মন্তব্য
(০)