তিন তলা ভবনে নানা পরিকল্পনায় দুই স্তরে ছাদকৃষি সাজিয়েছেন আনোয়ারুল হক ও সাবরিনা হক দম্পতি। তাদের কৃষির অনুশীলন বহু পুরানো। যখন ভবন ওঠেনি তখনও সম্পর্ক রেখেছিলেন কৃষির সঙ্গে। তারপর দালান বাড়ির উচ্চতা বাড়ার সাথে সাথে বৃক্ষের শোভা এবং ছাদকৃষির প্রাচুর্যতাও উর্ধ্বমুখী হয়েছে।
সাবরিনা হকের পছন্দ ফুল, তারপর সৌখিন গাছগাছালিসহ নানা জাতের অর্কিডকে যুক্ত করেছেন আয়োজনে। চারপাশ দিয়ে নানা কৌশলে সাজানো হয়েছে রকমারি গাছগাছালি। এখানে রয়েছে নানা জাতের ক্যাকটাস, স্যাকুলেট, ওয়াটারব্যাম্বুসহ বিরল প্রজাতির ফুল গায়ানা ক্রিপারও। আগ্রহীদের কাছে মানসম্মত চারা পৌঁছানোর উদ্যোগ নিয়েছেন তারা।





মন্তব্য
(০)