সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৫%বাতাস ৫ কিমি/ঘ

শেকৃবিতে ছাদকৃষি, জ্যামাইকায় প্রবাসী বাঙালির আঙিনা কৃষি

ছাদকৃষি নিয়ে শুরু হয়েছে বহুমুখি গবেষণা। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি উদ্ভিদবিদ্যা বিভাগের ছাদে গড়ে তোলা হয়েছে ছাদকৃষির নানা রকমের মডেল। উদ্যোক্তার প্রয়োজন ও উপযোগিতা নিয়েও পরীক্ষা নিরীক্ষা করছেন বিশেষজ্ঞ ও শিক্ষার্থী।

ছাদকৃষি নিয়ে শুরু হয়েছে বহুমুখি গবেষণা। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি উদ্ভিদবিদ্যা বিভাগের ছাদে গড়ে তোলা হয়েছে ছাদকৃষির নানা রকমের মডেল। উদ্যোক্তার প্রয়োজন ও উপযোগিতা নিয়েও পরীক্ষা নিরীক্ষা করছেন বিশেষজ্ঞ ও শিক্ষার্থী।

এদিকে যুক্তরাষ্ট্রের জ্যামাইকায় আঙিনা কৃষির মাধ্যমে সারাটি বছর নিজের হাতে ফলানো সবজির স্বাদ নিচ্ছেন প্রবাসী লাবণী মুস্তাফা।

কৃষি উদ্যানতত্ত্ববিদ ড. প্রফেসর মাহবুব ইসলাম। পেশাগত প্রয়োজনের বাইরেও উদ্ভিদ আর গাছ-গাছালির জীবনপ্রণালি নিয়ে বহুমুখি চিন্তা তার। ছাদকৃষিতে শতভাগ জৈব পদ্ধতির অনুুসরণ কিংবা বৃষ্টির পানি ধরে রেখে ফল ফসলে কাজে লাগানোর সফল পরীক্ষাগুলো তিনি চালান তার ডিপার্টমেন্টের ছাদের মনোরম কৃষিক্ষেত্রে।

সেখানে প্রতিদিনের খাদ্য চাহিদার প্রয়োজনীয় সব সবজি ফসলই ফলছে এখানে। কিন্তু গবেষণার অংশ হিসেবে ভাবা হচ্ছে, অল্প পরিসরে বেশি ফলন তোলার বিষয়।

এসব গবেষণার সঙ্গী হিসেবে রয়েছেন তার সহকর্মী অধ্যাপক ও শিক্ষার্থীরা।

এদিকে দেশের কৃষিচর্চার স্বপ্নকে বিদেশের মাটিতে সফলভাবে বাস্তবায়ন করেছেন জ্যামাইকা প্রবাসী লাবণী মুস্তাফা। তার আঙিনা জুড়ে এখন ফলছে সব রকমের দেশি সবজি ফসল।

লাবণী মুস্তাফা জানিয়েছেন, টেলিভিশন অনুষ্ঠানই তার কৃষির অনুপ্রেরণা।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

শীতের ছাদবাগান: কোন সবজি ও ফুল লাগাবেন, কেমন হবে টব আর মাটি

শীতের ছাদবাগানের প্রস্তুতি এখনই; ১২-১৫ ইঞ্চির টবে সবজি, ফুলের জন্য দোআঁশ মাটি, কম্পোস্ট ও কোকোপিটের মিশ্রণ, আর দিনে অন্তত ৫-৬ ঘণ্টা রোদ।

এই সময়১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ছাদকৃষি

রাজশাহীর ছাদে ১১০ প্রজাতির সাড়ে তিন হাজার গাছ, চারা বেচে বছরে ১২ লাখ টাকা

রাজশাহীর বিনোদপুরে নিজের ছাদবাগান থেকে চারা ও টব বিক্রি করে বছরে প্রায় ১২ লাখ টাকা আয় করছেন শারমিন আক্তার। ছাদবাগান বিভাগে জাতীয় বৃক্ষরোপণ পুরস্কারে প্রথম হয়েছেন তিনি।

আমার দেশ২৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

ভাড়া ছাদে সাকুলেন্ট-ক্যাকটাসের চারা, রামপুরার রাঙ্গুলি মাসে বেচে ২ লাখ টাকার গাছ

করোনাকালে শখের ছাদবাগান থেকে শুরু; এখন মাসে পাঁচ হাজার টাকায় ভাড়া নেওয়া ছাদে কাটিং থেকে চারা তৈরি করে অনলাইনে মাসে প্রায় দুই লাখ টাকার শৌখিন গাছ বিক্রি করেন ইয়াসমিন খান।

প্রথম আলো২৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)