সৌখিন ফুল আর নিরাপদ ফসলের আশায় রাজধানীর খিলগাঁও-এ ছয়তলা ভবনের উপরে ছাদকৃষির আয়োজন করেছেন রত্না চৌধুরী। যা এখন একাকীত্ব জীবনের প্রশান্তি প্রাপ্তিরও মুল ক্ষেত্র হয়ে উঠেছে তার কাছে।
আটতলা ভবনের উপর ২২০০ বর্গফুট আয়তনে ছাদকৃষি গড়েছেন রাজধানী খিলগাঁও –এর রত্না চৌধুরী। মাত্র পাঁচ বছরের আয়োজনে উৎপাদন হচ্ছে রকমারি ফুল, ফল আর শাক-সবজি। যা দিয়ে মিটছে পারিবারিক চাহিদার অনেকাংশ।
আয়োজনটি তার একাকীত্ব জীবনেও এনে দিচ্ছে প্রশান্তির ছোঁয়া। নগরজীবনে নতুন প্রজন্মের মাঝে কৃষি ও প্রকৃতি বিষয়ে সচেতনতা সৃষ্টিতেও ছাদকৃষি উদ্যোগগুলো কার্যকরী ভূমিকা রাখছে।





মন্তব্য
(০)