ঢাকার ওয়ারিতে ৯০ পরিবারের সমন্বয়ে গড়া সুবিশাল ছাদের ছাদকৃষি উদ্যোগ। এই উদ্যোগের মূল উদ্যোক্তা রেখা মালেক, যিনি বাবার কাছ থেকে পাওয়া কৃষি ভালোবাসা আর নিজের আন্তরিকতায় শহরে হারানো কৃষি সংস্কৃতি ফিরিয়ে আনছেন।
ছাদে সাড়ে আট হাজার বর্গফুটের এই জায়গায় পরিবারের প্রত্যেকেই অংশ নিয়ে উপভোগ করছে তরতাজা ফসল ও সবুজ পরিবেশ। নগরের ব্যস্ত জীবনেও এই উদ্যোগ মানসিক প্রশান্তি ও নতুন অভিজ্ঞতা দিচ্ছে নতুন প্রজন্মকে।
প্রত্যেকটি পরিবার শিখছে, কীভাবে সীমিত জায়গায় সবজি চাষ করা যায় এবং কৃষির সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায়। শহরের ছাদে সবুজে ঢেকে থাকা এই উদ্যোগ দেশের অন্য নগরবাসীর জন্য এক অনুপ্রেরণা।





মন্তব্য
(০)