সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১২ নভেম্বর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৬%বাতাস ৬ কিমি/ঘ

বিদেশি ফল রামবুটান দেশে যেভাবে চাষ করবেন

যেসব বিদেশি ফল বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছে, তার মধ্যে রামবুটান অন্যতম। ফলটি অনেকটা লিচুর মতো। তবে লিচুর চেয়ে আকারে বড়, ডিম্বাকৃতি, কিছুটা চ্যাপ্টা। পাকা ফল উজ্জ্বল লাল, কমলা বা হলুদ রঙের হয়। ফলের পুরু খোসার উপরিভাগ কদম ফুলের মতো শত শত চুল দিয়ে আবৃত।

যেসব বিদেশি ফল বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছে, তার মধ্যে রামবুটান অন্যতম। ফলটি অনেকটা লিচুর মতো। তবে লিচুর চেয়ে আকারে বড়, ডিম্বাকৃতি, কিছুটা চ্যাপ্টা। পাকা ফল উজ্জ্বল লাল, কমলা বা হলুদ রঙের হয়। ফলের পুরু খোসার উপরিভাগ কদম ফুলের মতো শত শত চুল দিয়ে আবৃত।

মালয়েশিয়ার ভাষায় রামবুটান অর্থ চুল। এ কারণে ফলটি চুল বা দাড়ি বিশিষ্ট লিচু বলে পরিচিত। রামবুটান লিচুর মতোই চিরহরিত, মাঝারি উচ্চতা বিশিষ্ট লম্বা গাছ। বর্ষাকালে জুলাই-আগস্ট মাসে ফল পাকে। অপুষ্ট ফলের রং সবুজ থাকে। ফল পুষ্ট হলে উজ্জ্বল লাল বা মেরুন রঙে পরিবর্তন হতে থাকে। দুই-তিন সপ্তাহের মধ্যে পাকা ফল সংগ্রহ করার উপযোগী হয়।

উৎস ও বংশবিস্তার

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া এই ফলের আদি উৎস। থাইল্যান্ড, কম্বোডিয়া, ফিলিপাইনস, ভিয়েতনাম, মিয়ানমার, ব্রুনাই ও শ্রীলংকায় প্রচুর রামবুটান উৎপাদন হয়। এসব দেশ থেকে অনুরূপ আবহাওয়া বিশিষ্ট দেশে বা দেশের অংশ বিশেষে এ ফলের বংশবিস্তার আরম্ভ হয়। শীতের তীব্রতা কম এমন দেশে যেমন- ভারত ও বাংলাদেশের কিছু অংশেও ফলটির বিস্তার ও চাষ বাড়ছে।

বাংলাদেশে কোথায় চাষ হয়

দেশের দক্ষিণ ও পার্বত্য অঞ্চলের জেলাসহ বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও যশোর জেলায় এ ফল চাষের সম্ভাবনা আছে। রাঙ্গামাটি জেলায় কিছু সংখ্যক রামবুটান গাছে ৩০-৪০ বছর ধরে ফল হচ্ছে। নেত্রকোনা জেলার কিছু সংখ্যক চাষি প্রায় ২০ বছর ধরে রামবুটান ফল উৎপাদন করে লাভবান হচ্ছেন। এ ছাড়া নরসিংদীর শিবপুর এবং গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় রামবুটান চাষে সফলতা পাওয়া যায়। ফলে সেখানে লটকন চাষের পাশাপাশি রামবুটান চাষে অনেকেই আকৃষ্ট হচ্ছেন।

চাষের মাটি

প্রায় সব ধরনের মাটিতে এ ফল চাষ করা যায়। তবে পানি সেচ ও নিষ্কাশন সুবিধাযুক্ত উর্বর দো-আঁশ মাটি এ ফল চাষে বেশি উপযোগী। মাটি শক্ত, কাঁকরময় বা বেশি এঁটেল হলে গাছ রোপণের জন্য মাদা তৈরি করতে হয়। সে সময় ৫-৭ ফুট চওড়া ও গভীর করে মাটি সরিয়ে তৈরি গর্ত উপযোগী পটিং মিডিয়া দিয়ে ভরাট করতে হয়। এরপর গাছ রোপণ করা হলে চাষে সফলতা আনা সহজ হয়। রামবুটান চাষের জন্য মাটির পিএইচ মাত্রা ৫.৫-৬.৫ হলে ভালো হয়।

চারা নির্বাচন

বীজ থেকে অথবা জোড়কলম ও চোখকলমের মাধ্যমে রামবুটানের বংশবিস্তার করা যায়। বীজ থেকে চারা করলে ফল আসতে ৪ থেকে ৫ বছর সময় লাগে। বীজ থেকে চারা করতে হলে ফল থেকে তাজা বীজ নিয়ে দ্রুত রোপণ করতে হয়। কারণ এর অঙ্কুরোদগম ক্ষমতা ৫-৭ দিনের বেশি থাকে না।

পানি সেচ ও নিষ্কাশন

গাছের গোড়ায় পানি জমে থাকা এবং মাটিতে রসের অভাব উভয়ই রামবুটান গাছের জন্য ক্ষতিকর। এ জন্য বাগানের দু'সারি গাছের মধ্য ভাগে চওড়া ও গভীর করে নালার ব্যবস্থা রাখা প্রয়োজন। এ ব্যবস্থায় বাগানে পানি জমা রোধ হবে। শুকনা মৌসুমে অবশ্যই ৮-১০ দিনের ব্যবধানে গাছের গোড়ার চারপাশের মাটি ভালোভাবে ভিজিয়ে প্রয়োজনীয় রসের অভাব দূর করতে হবে।

মালচিং

শুকনা মৌসুমে গাছের গোড়া থেকে ৩-৪ ইঞ্চি ছেড়ে প্রায় ৩ ফুট দূর পর্যন্ত শুকনা খড়কুটো, কচুরিপানা অথবা লতা-পাতা দিয়ে মালচিং দেওয়ার ব্যবস্থা নেওয়া জরুরি। এ ব্যবস্থায় শুকনা মৌসুমে মাটিতে রস সংরক্ষিত থাকবে, গোড়ার চারপাশে আগাছা জন্মানো রোধ হবে। গাছের শেকড় বৃদ্ধি সহজতর ও সুরক্ষায় সহায়তা পাবে। পরে এসব মালচিং দ্রব্য পচে জৈব সারের উৎস হিসাবে কাজ করবে। বর্ষাকলে মালচিং দেওয়ার প্রয়োজন নেই। শুকনা মৌসুমে মালচিং মাটিতে মিশে বা পচে গেলে ৩ মাস পরপর পুনরায় নতুন করে মালচিং অব্যাহত রাখতে হবে।

আধা-ছায়ার ব্যবস্থা

গাছ রোপণের প্রথম তিন বছর খরা মৌসুমে রোদের তাপ সহ্য ক্ষমতা রামবুটান গাছের কম। এ জন্য গাছের ১.৫-২ ফুট গোড়া ছেড়ে ৫-৬ ফুট উচ্চতায় দক্ষিণ-পশ্চিম দিকে চট বা ছালার বেড়া দেওয়ার ব্যবস্থা করতে হবে। এ ব্যবস্থায় রোদের তাপে পাতা পুড়ে বা জ্বলে যাওয়া রোধ হয়। গাছের গোড়া ছেড়ে কয়েকটা ধৈঞ্চা, বকফুল, অড়হড় গাছ লাগিয়েও আধা-ছায়ার ব্যবস্থা করা যায়। শীতকালে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা থেকে গাছকে রক্ষা করার জন্য গাছের উপরিভাগে সাদা পলিথিন সিট দিয়ে কভার দেওয়ার মাধ্যমে অনুকূল পরিবেশ সৃষ্টি করা দরকার। গাছের বয়স ৪-৫ বছর হয়ে গেলে স্বাভাবিক ভাবেই গাছের রোদের তাপ ও শীত সহিষ্ণুতা বেড়ে যায়। এ জন্য পরে ফলন্ত গাছে এভাবে প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় না।

পোকা-মাকড়

ফলের খোসা বেশি পুরু এবং সুতালো আবরণ থাকার ফলে পোকা-মাকড়ের আক্রমণ অনেক কম। তবে মাঝে মাঝে ফল ছিদ্রকারী পোকা, পাতা খেকো লেদা পোকা, মিলিবাগ ও স্কেল পোকার উপদ্রব দেখা যায়। গাছে ফুল-ফল ধরা আরম্ভ করলে নিয়মিত পরীক্ষা করে দেখা দরকার। পোকার উপদ্রব বেশি দেখা গেলে অনুমোদিত কীটনাশক সঠিক মাত্রায় স্প্রে করে তা দমনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

পশুপাখির উপদ্রব

রামবুটান ফল পাকলে রাতে বাদুড়, ইঁদুরের উপদ্রব এবং দিনে কাঠবিড়ালি, কাকসহ আরও কয়েক প্রকার পাখির আনাগোনা বাড়ে। রাতে হারিকেন জ্বালিয়ে রাখলে বা টিন বেঁধে শব্দ করলে রাতে বিচরণকারীদের উপদ্রব রোধ করা যায়। দিনের বেলা টিন বাজিয়ে পাখি তাড়ানো যায়। আক্রমণ বেশি হওয়ার সম্ভাবনা থাকলে নায়লনের জাল দিয়ে গাছের উপরিভাগ ঢেকে দিয়ে তা রোধ করা যায়।

ফল সংগ্রহ

রামবুটান গাছে মার্চ মাসে ফুল ফোটা শুরু হয়। এপ্রিল মাসে কচি সবুজ রঙের ফল ধরতে আরম্ভ করে। ফুল ফোটার ৩-৪ মাস পর জুলাই-আগস্ট মাসে ফল পাকে। ফল পুষ্ট হলে সবুজ রঙের ফল হঠাৎ করে লাল, মেরুন রঙে রূপান্তর হতে থাকে। এ অবস্থা শুরু হওয়ার ১৫-২০ দিনের মধ্যে ফল সংগ্রহ করতে হয়। লিচু ফল সংগ্রহের ন্যায় এ ফল হাত দিয়ে সংগ্রহ করা হয়। ফলের থোকার সঙ্গে ডালসহ ফল সংগ্রহ করা উচিত। এ ব্যবস্থায় নতুন শাখা গজিয়ে পরের বছর বেশি ফল ধরতে সহায়ক হবে। কোনো কোনো গাছে দ্বিতীয়বার অমৌসুমে কিছু ফুল-ফল ধরতে দেখা যায়।

ফল সংরক্ষণ

একটি ফলন্ত বয়স্ক গাছ থেকে বছরে ১৫০-২৫০ কেজি ফল পাওয়া যায়। স্বাভাবিক অবস্থায় এ ফল বেশি দিন সংরক্ষণ করা যায় না। ফল পাড়ার ৭ দিনের মধ্যে বিপণন বা আহার কাজ শেষ করতে হয়। তবে ১০-১২০ সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হলে সেলফ লাইফ আরও ৮-১০ দিন বাড়ানো যায়।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

লবণাক্ত উপকূলে চায়না ম্যান্ডারিন মালটার বাগান, পাইকগাছার বেলালের সাফল্যফল

লবণাক্ত উপকূলে চায়না ম্যান্ডারিন মালটার বাগান, পাইকগাছার বেলালের সাফল্য

খুলনার পাইকগাছায় কপোতাক্ষের তীরে পাঁচ বিঘায় চার শতাধিক মালটা গাছে এবার বাম্পার ফলন; বাগান থেকেই কেজি ২৫০ টাকায় বিক্রি করছেন তরুণ উদ্যোক্তা বেলাল হোসেন।

আর টিভি অনলাইন১২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
শুল্ক উঠে যাওয়ায় চীনে দক্ষিণ আফ্রিকার আপেল রপ্তানি বাড়ল প্রায় ৫০ শতাংশ, ভারতে বাধা রয়ে গেলফল

শুল্ক উঠে যাওয়ায় চীনে দক্ষিণ আফ্রিকার আপেল রপ্তানি বাড়ল প্রায় ৫০ শতাংশ, ভারতে বাধা রয়ে গেল

দক্ষিণ আফ্রিকার ফলের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক চীন তুলে নেওয়ায় এ বছর ট্রু-কেপের আপেল রপ্তানি প্রায় ৫০ শতাংশ বেড়েছে; তবে ভারতে দেশটির আপেলে এখনো ৫০ শতাংশ শুল্ক।

ফুড ফর মজানসি১২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
কম অক্সিজেনের সংরক্ষণ প্রযুক্তিতে আপেলের ভেতরের বাদামি দাগ ৯৭ শতাংশ কমফল

কম অক্সিজেনের সংরক্ষণ প্রযুক্তিতে আপেলের ভেতরের বাদামি দাগ ৯৭ শতাংশ কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ডায়নামিক নিয়ন্ত্রিত বায়ুমণ্ডল প্রযুক্তিতে ০.৫ শতাংশ অক্সিজেনে স্ন্যাপড্রাগন আপেল রেখে দেখেছেন, নয় মাস পর ১ শতাংশেরও কম আপেলে ভেতরের বাদামি দাগ পড়েছে।

Farms.com১১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)