সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৪°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৩%বাতাস ৪ কিমি/ঘ

জিআই স্বীকৃতি পেল রাজশাহীর আম

ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি পেয়েছে ‘রাজশাহীর ফজলি আম’।

ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি পেয়েছে ‘রাজশাহীর ফজলি আম’।

গত ৬ অক্টোবর প্রকাশিত শিল্প মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেড মার্ক তাদের ‘দ্য জিওগ্রাফিক্যাল আইডেন্টিকেশনের’ (জিআই) ১০ নম্বর জার্নালে এটি প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলীম উদ্দীন সমকালকে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের আবেদনের পরিপ্রেক্ষিতে এই স্বীকৃতি মিলেছে। ২০১৭ সালের ৯ মার্চ রাজশাহী ফল গবেষণা কেন্দ্র থেকে এই স্বীকৃতির জন্য আবেদন করেছিল কেন্দ্র।

আলীম উদ্দীন সমকালকে বলেন, ‘ফজলি আমের সঙ্গে আন্তর্জাতিকভাবে রাজশাহীর নামটি জড়িয়ে গেল। তবে এই স্বীকৃতি আসতে কম কষ্ট করতে হয়নি আমাদের! ফজলি আমের ইতিহাস,পণ্যটির সঙ্গে স্থানিক ও কালিক যোগাযোগের আদ্যোপান্ত, ডিএনএ সিকোয়েন্স আমাদের পাঠাতে হয়েছে যথাযথ কর্তৃপক্ষ বরাবর। চাঁপাইনবাবগঞ্জ এলাকাতেও কিন্তু ফজলি আম হয়। রাজশাহীর ৯টি উপজেলাতেই ফজলি আমের চাষ হয়। এর মধ্যে বাঘা উপজেলার ফজলি আম খুবই পরিচিত।’

বাংলাদেশের মোট নয়টি পণ্য এপর্যন্ত জিআই সনদ পেয়েছে। যার মধ্যে রয়েছে ইলিশ মাছ, চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আম, দিনাজপুরের কাটারিভোগ ও বাংলাদেশি কালিজিরা, জামদানি, ঢাকাই মসলিন, রাজশাহীর সিল্ক, রংপুরের শতরঞ্জি এবং নেত্রকোনার বিজয়পুরের সাদা মাটি।

সমকালসূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

মধুপুরের ঝড়ে ক্ষতি প্রায় ১০০ কোটি টাকা, ৬০ গ্রামের ৭০০ কৃষকের কলা-পেঁপে মাটিতে

এ সপ্তাহের মাত্র ১০ মিনিটের আকস্মিক ঝড়ে টাঙ্গাইলের মধুপুরের চার ইউনিয়নে প্রায় ৭০০ কৃষকের কলা, পেঁপেসহ অন্যান্য ফসল নষ্ট হয়েছে; কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে ক্ষতি প্রায় ১০০ কোটি টাকা।

দৈনিক বাংলা৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফল

৪০ লাখ টাকার আনারস চিপস কারখানা বন্ধ, পথের ধারে পচছে ছোট আনারস

রাঙামাটির নানিয়ারচর হর্টিকালচার সেন্টারে ২০২১ সালে উদ্বোধন হওয়া ফল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র বাণিজ্যিক উৎপাদনে যেতেই পারেনি; যন্ত্রপাতিতে ধুলা, ছাদ চুইয়ে পানি।

প্রথম আলো৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
গ্যালারি

ছবিতে রংপুরের সাগর কলা: বাগান থেকে ট্রাক, চাঙা গ্রামের অর্থনীতি

কয়েক বছরে রংপুরের সদর, মিঠাপুকুর, পীরগাছা ও পীরগঞ্জে সাগর কলার আবাদ দ্বিগুণ হয়েছে; বদরগঞ্জের শ্যামপুরে কাঁদি কাটা থেকে ট্রাকে তোলা পর্যন্ত কর্মযজ্ঞের ছবির গল্প।

প্রথম আলো৯ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)