সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৫ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৫ কিমি/ঘ

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় প্লাস্টিকের পোস্টার, রাত বিরেতে শব্দ দূষণ: প্রার্থীরা কতটা দায়িত্ব নেবেন?

কানের পর্দা ফাটানো নির্বাচনী প্রচারণার শব্দ এখন ঢাকা শহরের যে কোনো এলাকাতেই শোনা যাচ্ছে। প্রায় সকল প্রার্থীকে নিয়ে গাওয়া গান আর কিছুক্ষণ পরপর তাকে জনগণের সেবা করার সুযোগ দেয়ার

কানের পর্দা ফাটানো নির্বাচনী প্রচারণার শব্দ এখন ঢাকা শহরের যে কোনো এলাকাতেই শোনা যাচ্ছে। প্রায় সকল প্রার্থীকে নিয়ে গাওয়া গান আর কিছুক্ষণ পরপর তাকে জনগণের সেবা করার সুযোগ দেয়ার আহবান জানানো হচ্ছে প্রচারণায়।

কেন তিনি অন্যদের চেয়ে যোগ্য প্রার্থী সেনিয়ে চলছে প্রতিযোগিতা। প্রচারণায় আচরণ বিধি লঙ্ঘন করে রাত আটটার পরে মিছিলে উচ্চ শব্দে এক সংগে মোটর সাইকেলের হর্ন বাজিয়ে, মাইকে জোরে চীৎকার করে স্লোগান ও গান বাজিয়ে প্রচারণা চলছে বিভিন্ন পাড়ায়।

প্লাস্টিক দিয়ে মোড়ানো পোষ্টারে ছেয়ে রয়েছে ঢাকা। এই পোস্টার যেখানে সেখানে ঝরে গিয়ে পরিবেশও দূষণ করছে। প্রচারণার সময় কর্মীরাও রাস্তাঘাটে আবর্জনা ফেলে যাচ্ছেন।

যিনি প্রচারণার সময় সচেতন নন, নিজের শহরের দেখভাল করার জন্য এমন নির্বাচিত প্রতিনিধি চান কিনা সেনিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

যে প্রার্থীরা একটি সুন্দর শহর গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা প্লাস্টিকের আবরণ দেয়া হাজার হাজার পোষ্টার অথবা রাতের বেলার লাউড স্পিকারের পরিবেশ দূষণ সম্পর্কে কতটা ভাবছেন?

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উত্তরের বর্তমান মেয়র আতিকুল ইসলাম বলছেন, "আমাদের প্রচারণা আটটার পরে আমরা করি না। জনতার যখন ঢল নামে তখন আটটা নাকি দশটা নাকি চব্বিশ ঘণ্টা কেউ কিছু বলতে পারবে না। জনতার ঢল আমি তো দাবায়ে রাখাতে পারবো না।"

প্লাস্টিকে ল্যামিনেট করা পোষ্টার সম্পর্কে তিনি দাবি করছেন, "যে যার মতো লাগাচ্ছে। আমি যেমন প্রিন্টিং করেছি ল্যামিনেটিং ছাড়া। কোথা থেকে কে লাগাচ্ছে বোঝার ক্ষমতা কারো নেই।"

কিন্তু মি. ইসলামের প্লাস্টিকে মোড়ানো পোষ্টার ঝুলছে তার নির্বাচনী এলাকা জুড়ে।

ঢাকার উত্তরে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালও বলছেন, "আমার জানামতে আমার পোষ্টার প্লাস্টিকে হওয়ার কথা না। আমরা জানি শুধু বাংলাদেশ কেন পৃথিবীর অনেক বড় সমস্যা হচ্ছে প্লাস্টিক বর্জ্য, প্লাস্টিক দূষণ। আমি সচেতনভাবে আমার কর্মীদের বলেছি আমরা যেন কোন পলি ব্যবহার না করি।"

তিনি বলছেন, নির্বাচনের রায় যাই হোক সকল প্রার্থীর ল্যামিনেট করা পোষ্টার তিনি নিজে সরিয়ে রিসাইকেলের ব্যবস্থা করবেন এবং তিনি বলছেন, নিরাপত্তার জন্য তার সমর্থকরা সন্ধ্যা ছয়টা পরে প্রচারণার কাজ বন্ধ রাখছেন।

বিবিসি বাংলাসূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

সাভারে বছরে ৮৪ হাজার টন চামড়া বর্জ্য, জাতীয় কঠিন বর্জ্য নীতির দাবি

বিল্ড ও দ্য এশিয়া ফাউন্ডেশনের নীতি সংলাপে জানানো হয়, সাভার চামড়া শিল্পনগরীর বর্জ্যের ৬০-৭০ শতাংশ ক্রোমিয়ামমুক্ত, যা থেকে জেলাটিন, কোলাজেন, প্রোটিন মিল ও ট্যালো তৈরি করা যায়।

দেশ রূপান্তর৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফুল

জাতীয় ফুল শাপলা: খাবার, খৈ আর প্রাচীন ইতিহাসের জলজ উদ্ভিদ

সাদা শাপলা (Nymphaea nouchali) বাংলাদেশের জাতীয় ফুল; এর ডাঁটা সবজি, শালুক কন্দ আর ভেটের বীজে তৈরি হয় ঢ্যাপের খৈ, আর পৃথিবীতে শাপলার প্রজাতি প্রায় অর্ধশত।

দেশ রূপান্তর৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাকৃবির বোটানিক্যাল গার্ডেনে ১,৮০০ প্রজাতির উদ্ভিদ, ৪১০ প্রজাতির গাছ

পুরনো ব্রহ্মপুত্রের তীরে প্রায় ২৫ একরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে বিরল ও বিপন্ন প্রজাতিসহ প্রায় ১,৮০০ প্রজাতির ভাসকুলার উদ্ভিদ রয়েছে।

দেশ রূপান্তর৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)