সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৫ নভেম্বর ২০২৬
ঢাকা২২°আংশিক মেঘলাআর্দ্রতা ৮১%বাতাস ৯ কিমি/ঘ

পীরগাছায় বাড়িতে নকল সয়াবিন তেলের কারখানা, ব্যবসায়ীর এক মাসের কারাদণ্ড

রংপুরের পীরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ থেকে ৬০ কার্টন নকল সয়াবিন তেল, খালি বোতল ও নকল লেবেল জব্দ; ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

পীরগাছায় বাড়িতে নকল সয়াবিন তেলের কারখানা, ব্যবসায়ীর এক মাসের কারাদণ্ড
স্বাস্থ্য

রংপুরের পীরগাছায় নিজের বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির অভিযোগে মশিউর রহমান (৪০) নামের এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গুয়াবাড়ি বালাপাড়ায় তাঁর বাড়িতে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পীরগাছা বাজারের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মশিউরের খুচরা ও পাইকারি দোকান আছে। দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে তিনি বাড়িতে নকল সয়াবিন তেল তৈরি করে বাজারে বিক্রি করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন। দোতলা বাড়ির নিচতলার তিনটি কক্ষ থেকে ৫০ থেকে ৬০ কার্টন নকল সয়াবিন তেল, তেল তৈরির উপকরণ, খালি বোতল ও নকল লেবেল জব্দ করা হয়। জব্দ করা কিছু মালামাল ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানের সময় প্রশাসনের সামনেই অভিযুক্তের লোকজন ১০ থেকে ১২ ব্যারেল তেল সরিয়ে নিয়েছেন বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জড়ো হওয়া মানুষের ভিড়ের সুযোগে কেউ হয়তো তাঁদের অগোচরে কিছু তেল নিয়ে যেতে পারেন।

ভোক্তা অধিকার ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন তিনি।

ছবি: המבורגר1987 / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)

সূত্র: ইত্তেফাক

ইত্তেফাকসূত্র

স্বাস্থ্য

সম্পর্কিত খবর

২৬ বছর পর হাম নির্মূলের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্রস্বাস্থ্য

২৬ বছর পর হাম নির্মূলের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র

একই ধরনের হাম ভাইরাস টানা এক বছরের বেশি ছড়ানোয় প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের পরামর্শক কমিশন যুক্তরাষ্ট্রকে আর হামমুক্ত বলে গণ্য করছে না।

সমকাল১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
সুন্দরগঞ্জে কুকুরের টিকাদান বন্ধ, সাত মাসে কামড়ে আক্রান্ত ৩০০, মৃত্যু ৫স্বাস্থ্য

সুন্দরগঞ্জে কুকুরের টিকাদান বন্ধ, সাত মাসে কামড়ে আক্রান্ত ৩০০, মৃত্যু ৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুর ও শিয়ালের নমুনায় জলাতঙ্ক মিলেছে; বেওয়ারিশ কুকুরের টিকাদান বন্ধ থাকায় ঝুঁকি বাড়ছে, এলাকায় এসেছে আইইডিসিআরের দল।

সমকাল১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
দেশে ডায়াবেটিস রোগী ১ কোটি ৩৯ লাখ, প্রায় অর্ধেকই জানেন নাস্বাস্থ্য

দেশে ডায়াবেটিস রোগী ১ কোটি ৩৯ লাখ, প্রায় অর্ধেকই জানেন না

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে প্রকাশিত তথ্যে বাংলাদেশে প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত; বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বলছে, আক্রান্তদের প্রায় ৮২ শতাংশের রোগ নিয়ন্ত্রণে নেই।

দিনাজপুর টিভি১৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)