সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

বিশুদ্ধ বাতাসে সন্তান লালনে গ্রামজুড়ে গাছের চারা বিতরণ মা-বাবার

বাগেরহাটের চিতলমারীতে সন্তান জন্ম নেওয়ায় গ্রামজুড়ে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা উপহার দিয়েছেন এক দম্পতি। সন্তানকে স্বাগত জানিয়ে নিজ গ্রামের দুই শতাধিক পরিবারের মাঝে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, সফেদাসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দেন তারা।

ফল

বাগেরহাটের চিতলমারীতে সন্তান জন্ম নেওয়ায় গ্রামজুড়ে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা উপহার দিয়েছেন এক দম্পতি। সন্তানকে স্বাগত জানিয়ে নিজ গ্রামের দুই শতাধিক পরিবারের মাঝে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, সফেদাসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার দেন তারা।

শুক্র ও শনিবার (৭ ও ৮ নভেম্বর) ব্যতিক্রমী এই আয়োজন করেন চিতলমারী উপজেলার কালশিরা গ্রামের মাধব চন্দ্র ব্রহ্ম ও তার স্ত্রী সাথী রানী ব্রহ্ম।

চলতি বছরের ২০ মে এই দম্পতির ঘরে জন্ম নেয় এক কন্যা সন্তান। নাম রাখা হয় সম্প্রীতি ব্রহ্ম মৌলী। নবজন্মের আনন্দকে শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজ ও প্রকৃতির সঙ্গে ভাগ করে নিতে এই উদ্যোগ বলে জানান সম্প্রীতির বাবা-মা।

মাধব চন্দ্র ব্রহ্ম বলেন, সম্প্রীতির জন্মের পর আমরা নিজেদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্ত নিই। আমাদের মেয়ে যে গ্রামে বড় হবে, সেই গ্রামের আলো-বাতাস যেন বিশুদ্ধ, সুন্দর ও স্নিগ্ধ থাকে— এই ভাবনা থেকেই এই আয়োজন। গাছগুলো যেমন আমাদের সন্তানের সঙ্গে বড় হবে, তেমনি একদিন ফলে ভরে উঠবে আমাদের এ গ্রাম।

সম্প্রীতির মা সাথী রানী ব্রহ্ম বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা অল্প অল্প করে টাকা জমিয়েছি। এর সঙ্গে সন্তান জন্মের পর বিভিন্ন আত্মীয়-স্বজনের কাছ থেকে পাওয়া উপহারের টাকা মিলিয়ে আমরা গাছগুলো কিনেছি।

২০১৩ সালে বছরের ১৫ ডিসেম্বর পারিবারিকভাবে চিতলমারী সদর ইউনিয়নের কালশিরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মাখন লাল ব্রাহ্মণের ছেলে মাধব চন্দ্র ব্রাহ্মণের সঙ্গে রায় গ্রামের অমল ঢালীর মেয়ে সাথী ঢালীর বিয়ে হয়। বিয়ের পর নিজেদের বউভাতের খরচ বাঁচিয়ে এলাকার স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক বই বিতরণ করেছিলেন এই দম্পতি। সম্প্রীতি ব্রহ্ম মৌলীই তাদের প্রথম সন্তান।

নাহিদ ফরাজী/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()