সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১০ নভেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ১ কিমি/ঘ

সাড়ে ১৪ হাজারে বিক্রি হলো পদ্মার এক ইলিশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়া প্রায় সোয়া দুই কেজি ওজনের একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ১৪ হাজার ৪৪০ টাকায়।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়া প্রায় সোয়া দুই কেজি ওজনের একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ১৪ হাজার ৪৪০ টাকায়।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট সাজাহান শেখ এ তথ্য জানান।

এর আগে সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার জেলে হারুন-অর-রশিদ মাছটি বিক্রি করতে দৌলতদিয়া ঘাটের দেলোয়ারের আড়তে নিয়ে আসেন। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে দুই কেজি ২০০ গ্রাম ওজনের মাছটি ছয় হাজার ৪০০ টাকা কেজি দরে ১৪ হাজার ৮০ টাকায় মাছ ব্যবসায়ী সম্রাট সাজাহান শেখ মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী সাজাহান শেখ জানান, মাছটি কিনে মোবাইলে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করেন। পরবর্তীতে সেন্টমার্টিনের এক ক্রেতার কাছে ছয় হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করে দেন তিনি।

গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীর ইলিশের স্বাদ ও গুণগত মানের জন্য দেশজুড়ে আলাদা পরিচিতি রয়েছে। বড় আকারের ইলিশ সাধারণত ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করে। জেলে ও মৎস্যজীবীরা সরকারি নির্দেশনা ও নিয়ম মেনে চললে নদীতে ইলিশের উৎপাদন আরও বাড়বে।

রুবেলুর রহমান/এসআর

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

তিস্তায় হারিয়ে যাচ্ছে বৈরালিসহ দেশি মাছ, কুড়িগ্রামের জেলেরা দাদনের ফাঁদেমৎস্য

তিস্তায় হারিয়ে যাচ্ছে বৈরালিসহ দেশি মাছ, কুড়িগ্রামের জেলেরা দাদনের ফাঁদে

কুড়িগ্রামে তিস্তার ৪০ কিলোমিটারে একটিও মৎস্য অভয়াশ্রম নেই; জেলেরা বলছেন, সারা রাত জাল টেনেও কোনো দিন ১০০ টাকার মাছ মেলে না, আর হারিয়ে গেছে বৈরালিসহ অন্তত ১০ প্রজাতির মাছ।

বাংলাভিশন১০ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ট্রলিং জালে সাগরে মাছ ৩০-৪০ শতাংশ কমছে, বন্ধে আসছে নতুন আইনমৎস্য

ট্রলিং জালে সাগরে মাছ ৩০-৪০ শতাংশ কমছে, বন্ধে আসছে নতুন আইন

সংসদে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, ক্ষতিকর ট্রলিং জালের কারণে সামুদ্রিক অঞ্চলে মাছের উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ কমছে; জাল তৈরি ও ব্যবহারে কঠোর শাস্তির বিধান রেখে শিগগির আইন আনা হবে।

বার্তা২৪১০ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

পুকুর বা জলাশয় কমে যাওয়ার কারণ কী?

একসময় শহর বা গ্রামের প্রতিটি পাড়ায় দেখা মিলত ছোট-বড় অসংখ্য পুকুর বা জলাশয়। বাড়ির পাশের পুকুরে বা জলাশয়ে শিশুদের সাঁতার শেখা, গোসল করতে নামা, গবাদিপশুকে গোসল করানো, মাছ ধরার আয়োজন কিংবা নারীদের গৃহস্থালির কাজের সঙ্গেই জড়িয়ে আছে। বর্ষায় পানিতে টইটুম্বুর পুকুর আর শীতের সকালে কুয়াশার চাদরে ঢাকা জলাশয় ছি

জাগো নিউজ ২৪১০ নভেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

(০)