দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও আমিষের চাহিদা পূরণে মৎস্যখাতকে যারা এগিয়ে নিয়েছেন তাদের একজন ময়মনসিংহের নুরুল হক। মাছ চাষ, পোনা উৎপাদনের পাশাপাশি বিলুপ্তপ্রায় দেশি জাতের অনেক মাছের পোনা উৎপাদন করছেন তিনি।
বাংলাদেশ আজ বিশ্বের শীর্ষ মাছ উৎপাদনকারী ৫টি দেশের একটি। মাছ চাষের মাধ্যমে এদেশের কোটি কোটি মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। যাদের হাত ধরে এই মৎস্যখাত বিকশিত হয়েছে তাদের একজন নুরুল হক।
নুরুল হক শুধু মাছ চাষ এবং মাছের পোনা উৎপাদন করেই ক্ষান্ত থাকেন নি। চেয়েছেন নতুন কিছু করতে। বিলুপ্তপ্রায় মাছের অনেক জাতের পোনাকে এনেছেন চাষের আওতায়।
মাছ চাষে সফল উদ্যোক্তার উদাহরণ হিসেবে নুরুল হক আজ অনুসরণীয়। সাফল্য তার হাতে ধরা দিয়েছে নানা ভাবেই।
মাছ চাষে অসামান্য কৃতিত্বের জন্য জাতীয় পর্যায়ে বহুবার পুরস্কৃত হয়েছেন নুরুল হক। প্রাকৃতিক উৎস থেকে সংগ্রহ করে হ্যাচারিতে এনে মলা মাছের রেণু উৎপাদনে সফল হওয়ায় এবছর ভূষিত হয়েছেন স্বর্ণপদকে।





মন্তব্য
(০)