সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

ভারতে পাচারকালে চৌদ্দগ্রাম থেকে ৯ গুইসাপ উদ্ধার

ভারতে পাচারের সময় কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকা থেকে ৯টি গুইসাপ জব্দ করেছে বিজিবি। শনিবার (১ এপ্রিল) গুইসাপগুলো বন কর্মকর্তার কাছে হস্তান্তর করার পর সেগুলো বনে অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ

ভারতে পাচারের সময় কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকা থেকে ৯টি গুইসাপ জব্দ করেছে বিজিবি। শনিবার (১ এপ্রিল) গুইসাপগুলো বন কর্মকর্তার কাছে হস্তান্তর করার পর সেগুলো বনে অবমুক্ত করা হয়েছে।

কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. পারভেজ শামীম শনিবার সন্ধ্যায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. পারভেজ শামীম জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির চৌদ্দগ্রাম বিওপির হাবিলদার মো. সামিদুল ইসলাম শেখের নেতৃত্বে উপজেলার সীমান্ত এলাকার ধনমুড়িতে অভিযান চালানো হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সীমান্ত পিলার ২১১০ থেকে ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুটি প্লাস্টিকের বস্তা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বস্তাগুেলা উদ্ধার করে খুলে দেখা যায়, ৯টি বিরল প্রজাতির গুইসাপ রয়েছে।

আরও পড়ুন: দেবিদ্বারের ইউএনও ডেজীকে দেড় মাসে তিনবার বদলি

‌'গুইসাপের চামড়া অতিমূল্যবান হওয়ায় প্রাণীটি বাংলাদেশ থেকে ভারতে পাচারের প্রবণতা রয়েছে। পরবর্তী সময়ে রাজেশপুর ইকো পার্কের বন কর্মকর্তা হুমায়ুন কবিরের কাছে এগুলো হস্তান্তর করা হয়।'

রাজেশপুর ইকো পার্কের বন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, বিজিবি চৌদ্দগ্রাম বিওপির সদস্যরা শুক্রবার গুইসাপগুলো হস্তান্তর করে। শনিবার দুপুরে রাজেশপুরের বনে সেগুলো অবমুক্ত করা হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এমএইচআর

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

বাংলাদেশ

সম্পর্কিত খবর

ফসল

মাত্রাছাড়া সার-কীটনাশকে নষ্ট হচ্ছে মাটির স্বাস্থ্য, কৃষককে সতর্ক করার আহ্বান

রাসায়নিক সার ও কীটনাশকের অপ্রয়োজনীয় ব্যবহারে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে বলে সতর্ক করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

মণপ্রতি ৭০০ টাকাতেও ক্রেতা নেই, গোলাভরা ধান নিয়ে বিপাকে হাওরের কৃষক

সুনামগঞ্জের হাওরাঞ্চলের প্রায় চার লাখ কৃষক ধানের দাম না পেয়ে বিপাকে পড়েছেন; গত বছরের তুলনায় মণপ্রতি দর নেমেছে কয়েকশ টাকা।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()