সম্পূর্ণ ভিডিও-
মধ্যপ্রাচ্যের দেশ ওমান। আরব সাগরের তীরে অবস্থিত মরুভূমির এ দেশ কৃষি উৎপাদনে দিন দিন সমৃদ্ধ হয়ে উঠছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশীরা দেশটির মরুভূমিকে সবুজ করে চলেছেন ফসল বৈচিত্র্যে। আমরা হৃদয়ে মাটি ও মানুষের একাধিক পর্বে ওমানের কৃষি সাফল্যের বিভিন্ন বিষয় তুলে ধরেছি।
মাস্কটের এনাম উদ্দিন, নাজিম উদ্দিন কিংবা সালালাহর মারুফ... ওমানে এমন প্রবাসী বাংলাদেশীরা শ্রমে ঘামে গড়েছেন সাফল্যের অনন্য নজির।
সালালার হাফা নামের এই অঞ্চলটির মাটি দেশটির অন্য অঞ্চলের চেয়ে তুলনামূলক উর্বর ও চাষ উপযোগী। এ কারণেই এখানকার প্রবাসী বাংলাদেশীরা অন্য পেশায় যুক্ত হয়ে এদেশে এসেও কৃষিতেই খুঁজে পেয়েছেন প্রকৃত লাভ।
প্রবাসের জীবন অনেক কষ্টের। এখানে টিকে থাকার লড়াইটা বহুমুখী। নেয়ামত আলী এখন ১২ বিঘা জমিতে করছেন বাণিজ্যিক চাষাবাদ। অথচ ২০০৮ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে ওমানে সালালায় আসার পর দীর্ঘ সময় গেছে অনিশ্চিয়তা আর সংকটে।
কৃষিই তাকে নিশ্চয়তা দিয়েছে। দিয়েছে স্বচ্ছলতা আর সাফল্যের সন্ধান।





মন্তব্য
(০)