সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৬°আংশিক মেঘলাআর্দ্রতা ৭৪%বাতাস ৫ কিমি/ঘ

নাটোরে আম-লিচু আহরণের সময়সীমা নির্ধারণ

নাটোরের আম ও লিচু আহরণ এবং বাজারজাতের সময়সীমা নির্ধারণ করেছে জেলা প্রশাসন। রোববার (৭ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি বিভাগ, আম-লিচু চাষি ও আড়তদারদের সঙ্গে মতবিনিময় শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

নাটোরের আম ও লিচু আহরণ এবং বাজারজাতের সময়সীমা নির্ধারণ করেছে জেলা প্রশাসন। রোববার (৭ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি বিভাগ, আম-লিচু চাষি ও আড়তদারদের সঙ্গে মতবিনিময় শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জেলা প্রশাসক আবু নাসের ভূঁঞা বলেন, নির্ধারিত সময়ে বিষমুক্ত আম বাজারজাত করতে হবে। এর ব্যত্যয় হলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আম কেনাবেচা ও পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজি সহ্য করা হবে না।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ মে থেকে গোপালভোগ, ২৫ মে রাণীপছন্দ, ৩০ মে ক্ষীরসাপাত, ৫ জুন লক্ষণভোগ, ১৫ জুন মোহনভোগ, ২০ জুন হাড়িভাঙ্গা-ফজলি-আম্রপালি, ৩০ জুন মল্লিকা, ১০ জুলাই বারি-৪, ১৫ জুলাই আশ্বিনা এবং ১৫ আগস্ট গৌরমতি আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে।

এছাড়া স্থানীয় মুজাফফর জাতের লিচু ৯ মে এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না-থ্রি জাতের লিচু আহরণের সময়সীমা নির্ধারণ করা হয়।

রেজাউল করিম রেজা/এমআরআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

অরুণাচলের জিরো থেকে পরীক্ষামূলকভাবে ১.৫ টন কিউই গেল দুবাইয়ে

আল কুসাইসের লুলু হাইপারমার্কেটে প্রদর্শিত হয়েছে এই ফল; বিদেশি ক্রেতার সাড়া যাচাই করাই উদ্দেশ্য।

অ্যাগ্রোস্পেকট্রাম৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

কুল্লুর সিন্দুরি ডালিম গেল দুবাইয়ে, যুক্ত প্রায় ৬০০ কৃষকের সংগঠন

৬৫০ বাক্সে ১ দশমিক ৩ টন ডালিম রপ্তানিতে সহায়তা করেছে ভারতের অ্যাপেডা; সরাসরি কেনা হয়েছে স্থানীয় কৃষক ও ভুন্টার এফপিও থেকে।

অ্যাগ্রোস্পেকট্রাম৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

প্রোটিনভিত্তিক জৈব ছত্রাকনাশক প্রযুক্তি: নেদারল্যান্ডসে ৩৫০ হেক্টরে পরীক্ষার অনুমতি

বায়োটালিসের ইভোকা এনজি টমেটো, শসা ও স্ট্রবেরিতে কৃষকের মাঠে পরীক্ষা হবে; ফসল বিক্রিও করা যাবে, ইউরোপে বাজারে আসার লক্ষ্য ২০২৯।

অ্যাগ্রিবিজনেস গ্লোবাল৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)