সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট: কঁচা নদীতে কারেন্ট জালসহ জাটকা জব্দ

মা ইলিশ রক্ষায় পরিচালিত মোবাইল কোর্ট পিরোজপুরের ইন্দুরকানীতে কঁচা নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞার সময় অবৈধ ৫ হাজার মিটার জাল ও কিছু জাটকা ইলিশ মাছ জব্দ করেছে। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনার সময় কয়েকজন অসাধু জেলে পালিয়ে যেতে সক্ষম হন।

মৎস্য

মা ইলিশ রক্ষায় পরিচালিত মোবাইল কোর্ট পিরোজপুরের ইন্দুরকানীতে কঁচা নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞার সময় অবৈধ ৫ হাজার মিটার জাল ও কিছু জাটকা ইলিশ মাছ জব্দ করেছে। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনার সময় কয়েকজন অসাধু জেলে পালিয়ে যেতে সক্ষম হন।

পরে এদিন দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন মোহাম্মদ আলীর উপস্থিতিতে ওই জব্দকৃত জাল উপজেলা চত্বরে আগুনে পোড়ানো হয় এবং মাছগুলো কিছু হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।

অভিযানটি উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমানের নেতৃত্বে পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেনসহ সংশ্লিষ্টরা।

মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, গোপন সংবাদের ভিক্তিতে কঁচা নদীর আলীর খাল থেকে মাছ ধরার সময় ৫ হাজার মিটারের অবৈধ কারেন্ট জালসহ ৭-৮টি ইলিশা জাল ও কিছু মাছ জব্দ করা হয়েছিল। জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে এবং মাছগুলো হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। মা ইলিশ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে, গত ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সরকার কতৃক ইলিশের প্রধান মৌসুমে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। এরই ধারাবাহিকতায় প্রশাসন কতৃক কঠোর অবস্থানে এ অভিযান পরিচালিত হচ্ছে।

মোঃ তরিকুল ইসলাম/এএমএ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()