সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

মেহেরপুরে মিয়াজাকি আম চাষ, বিশ্বে কেজি ২ লাখ টাকা

উচ্চমূল্যের জাপানি মিয়াজাকি জাতের আম চাষ করে সফলতা পেয়েছেন মেহেরপুর শহরের তরুণ বাগান মালিক মির্জা গালিব উজ্জ্বল। তার সফলতায় এ জাতের আম বাগান তৈরিতে আগ্রহ দেখাচ্ছেন জেলার অনেকেই। কৃষি বিভাগ বলছে, কৃষকদের মিয়াজাকি আম চাষে সার্বিক সহযোগিতা করা হবে।

ফল

উচ্চমূল্যের জাপানি মিয়াজাকি জাতের আম চাষ করে সফলতা পেয়েছেন মেহেরপুর শহরের তরুণ বাগান মালিক মির্জা গালিব উজ্জ্বল। তার সফলতায় এ জাতের আম বাগান তৈরিতে আগ্রহ দেখাচ্ছেন জেলার অনেকেই। কৃষি বিভাগ বলছে, কৃষকদের মিয়াজাকি আম চাষে সার্বিক সহযোগিতা করা হবে।

জানা যায়, মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে ২ বিঘা জমিতে আড়াই বছর আগে ৭৭টি জাপানি মিয়াজাকি জাতের আম গাছ লাগান মির্জা গালিব। পেয়েছেন ফলও। বিশ্ব বাজারে যার কেজিপ্রতি দাম ২ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। কৃষি বিভাগের তথ্যমতে, জেলায় নানা জাতের ২ হাজর ৩৬৬ হেক্টর জমিতে আমের বাগান আছে।

বাগান মালিক মির্জা গালিব উজ্জ্বল বলেন, 'বছর দশেক আগে জাপান প্রবাসী বেণু খাতুনের কাছ থেকে এ আম সম্পর্কে জানতে পারি। তখনই দেশে এ জাতের আম ফলানোর পরিকল্পনা করি। আড়াই বছর আগে নাটোর থেকে ৭৭টি মিয়াজাকি জাতের আম গাছ কিনে ২ বিঘা জমিতে রোপণ করে ভালোমত পরিচর্যা করতে থাকি। অবশেষে চলতি বছর ফল দিয়েছে ৫০টি গাছে। গাছ লাগানো থেকে ফল আসা পর্যন্ত খরচ হয়েছে প্রায় ২ লাখ টাকা। এ জাতের আম গাছে তেমন রোগবালাই নেই।'

তিনি আরও বলেন, 'আমি দেশের মানুষকে ওষুধি গুণসম্পন্ন এ জাতের আম দিতে চাই। চলতি বছর ফল বিক্রি করবো না। মেহেরপুরে এ আমের দাম এখনো নির্ধারণ হয়নি। আগামী বছর থেকে সুপারশপগুলোতে এ আম বিক্রির ইচ্ছা আছে। আগামীতে এ আমের চাহিদা বেশি হলে বাগানের পরিধি আরও বড় করার পরিকল্পনা আছে।'

নতুন জাতের খয়েরি রঙের এ আম দেখতে বাগানে ভিড় করছেন এলাকাবাসী ও অন্য বাগান মালিকেরা। এ ধরনের আম এর আগে দেখেননি তারা। উজ্জ্বলের বাগানে আমের ফলন ভালো হওয়ায় বাগান তৈরিতে আগ্রহ দেখাচ্ছেন তারা।

বাগান দেখতে আসা সাইদুর রহমান বলেন, 'এ ধরনের উচ্চমূল্যের নতুন জাতের আমের বাগান আগে দেখিনি। উজ্জ্বলের বাগান দেখতে এসে খুবই ভালো লাগছে। আগামীতে কয়েক বিঘা মিয়াজাকি আমের বাগান তৈরি করবো। মিয়াজাকি আম চাষে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ।'

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামসুল আলম বলেন, 'এ জাতের আমটি ওষুধিগুণসম্পন্ন। ডায়োবেটিস, ক্যানসার প্রতিরোধী ও হজম শক্তি বৃদ্ধিসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এ জাতের আম খুবই কার্যকর। উজ্জ্বলসহ উচ্চমূল্যের এ ধরনের ফল আবাদে জেলার কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।'

আসিফ ইকবাল/এসইউ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()