সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘ

লিচুর ফলন ও দামে খুশি মেহেরপুরের চাষিরা

লিচুর ফলন ও দামে খুশি মেহেরপুরের চাষিরা। গত কয়েক বছর লিচু চাষে লোকসান হলেও এবছর অনেকটাই অনুকূল আবহাওয়া ছিল। লিচু চাষ করে কৃষকরা লাভবানও হচ্ছেন। কৃষি বিভাগ বলছে, অপরিপক্ব লিচু বাজারজাত করলে তাদের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ফল

লিচুর ফলন ও দামে খুশি মেহেরপুরের চাষিরা। গত কয়েক বছর লিচু চাষে লোকসান হলেও এবছর অনেকটাই অনুকূল আবহাওয়া ছিল। লিচু চাষ করে কৃষকরা লাভবানও হচ্ছেন। কৃষি বিভাগ বলছে, অপরিপক্ব লিচু বাজারজাত করলে তাদের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

গাছ থেকে লিচু পেড়ে জড়ো করা হচ্ছে বাগানে। সেখানে চলছে ছোট-বড় আর লাল-সবুজ রঙের লিচু বাছাই। রসালো টসটসে লিচুগুলো বাছাই করে আঁটি বাঁধার কাজ করছেন কয়েকজন ব্যবসায়ী ও শ্রমিক। রং আর আকার অনুযায়ী বাধা হচ্ছে ভিন্ন ভিন্ন আঁটিতে। ভোক্তাদের অতি আগ্রহের লিচু পরম যত্ন সহকারে গন্তব্যে পৌঁছে দিতে চেষ্টা করছেন ব্যবসায়ীরা। মেহেরপুর শহরের পৌর কলেজের সামনে রুস্তম আলীর বাগান থেকে এসব লিচু সংগ্রহ করছেন তারা। মৌসুমের প্রথম লিচু আহরণ করে তা স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে বাকিগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে ঢাকাসহ বিভিন্ন জেলায়।

আরও পড়ুন: লিচু ফেটে যাওয়া রোধে করণীয়

মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড পাড়ার লিচু চাষি আশকার আলী জাগো নিউজকে জানান, এ বছর ৩০ বিঘা জমিতে লিচু গাছের পরিচর্যা করেছেন। আঁটি লিচুর পাশাপাশি কলম লিচু, বোম্বাই, চায়না থ্রি জাত আছে। চলতি মৌসুমে তীব্র দাবদাহ বয়ে গেছে এ অঞ্চরের ওপর দিয়ে। আবার নির্দিষ্ট সময়ে বৃষ্টিপাতের অভাব ছিল। ফলে লিচু কাঙ্ক্ষিত আকারের চেয়ে কিছুটা ছোট হয়েছে। তবে অন্য বছরের চেয়ে ফলন বেশি হওয়ায় লাভবান হবেন তিনি। গত বছরে যে গাছে ১০ কাউন্ট লিচু ছিল। সেই গাছে এ বছর ১৭ কাউন্ট লিচু হয়েছে। পাশাপাশি লিচুর বাজারদর ভালো।

লিচু বাগান মালিক রুস্তম আলী জাগো নিউজকে জানান, এ বছর পর্যাপ্ত লিচুর ফলন হয়েছে। গত কয়েক বছর লিচু চাষে লোকসান হয়েছে। এবার তীব্র গরম পড়লেও অনেকটাই লিচুর অনুকূল আবহাওয়া ছিল। ফলে অন্য বছরের চেয়ে এবার অনেক বেশি ফলন হয়েছে। আগামি এক সপ্তাহ বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে কাঙ্ক্ষিত ফলনের পাশাপাশি লাভবান হবেন তিনি।

আরও পড়ুন: থাই পেয়ারা চাষে সফল নাটোরের দুই ভাই

বাগান মালিক মিজানুর রহমান জাগো নিউজকে জানান, তার ১১ বিঘা লিচুর বাগান আছে। এবছর কোনো রোগবালাই না থাকায় লিচুর ফলন ভালো হয়েছে। তবে লিচুর আকার কিছুটা ছোট হয়েছে। বাজারে দাম ভালো আছে। এবছর লিচু চাষ করে দাম ও ফলনে তিনি খুশি।

মাদারীপুর থেকে লিচু নিতে আসা ব্যবসায়ী মকলেচুর রহমান জাগো নিউজকে জানান, সারাদেশে এ জেলার লিচুর চাহিদা আছে।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শংকর কুমার মজুমদার জাগো নিউজকে বলেন, 'কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী চাষিরা লিচু গাছ ও ফলের পরিচর্যা করে ফলন ভালো পেয়েছে। জেলায় চলতি মৌসুমে ৬৯০ হেক্টর জমিতে লিচু বাগান আছে। এবার হেক্টরে ৪.৪ মেট্রিক টন লিচু পাওযার আশা করা যায়।'

আসিফ ইকবাল/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

তালের চিনি ও গুড় তৈরি করবেন যেভাবে

তালগাছ গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এবং পরিবেশ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। তালগাছ বাংলাদেশের সব এলাকায় অযত্ন-অবহেলায় জন্মে। এ গাছ পানি ছাড়াই দীর্ঘদিন বাঁচতে পারে। আবার গাছের গোড়ায় পানি দাঁড়ালেও সহজে মারা যায় না। তালগাছ রাস্তার ধারে, বাড়ির আশেপাশে, জমির আইলে, পুকুরপাড়, রেললাইন ইত্য

জাগো নিউজ ২৪১৭ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
ফল

কলার ছড়ির ভেতর লুকিয়ে ছিল ফণিমনসা সাপ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে খয়েরি রঙের একটি ফণিমনসা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()