বাংলাদেশের কৃষি ঐতিহ্যের অন্যতম সম্পদ হলো দেশি ধানের জাত। একসময় কৃষকরা প্রকৃতির সাথে খাপ খাইয়ে নানা ধরনের ধান ফলাতেন। কিন্তু আধুনিক কৃষির বাজারনির্ভর বীজ ও রাসায়নিকের কারণে কৃষক আজ নির্ভরশীল হয়ে পড়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি গ্রামের কৃষকরা আবারও ফিরছেন নিজস্ব বীজভাণ্ডারের শক্তিতে। জৈব কৃষি, দেশি জাতের সংরক্ষণ এবং কৃষকের ঐক্য তাদের এগিয়ে নিচ্ছে নতুন পথে। নিজেদের মতো করে তৈরি করেছেন গবেষণা প্লট, যেখানে নানা ধরনের আমন ধানের জাত চাষ হচ্ছে।
এই প্রচেষ্টা হয়তো শতভাগ বৈজ্ঞানিক নয়, তবে কৃষকের টিকে থাকা, খাদ্য নিরাপত্তা ও জেনেটিক বৈচিত্র্য রক্ষার জন্য এটি অত্যন্ত জরুরি। স্থানীয় বীজ সংরক্ষণ মানেই কৃষকের স্বাধীনতা— আর এই স্বাধীনতাই টেকসই কৃষির ভবিষ্যৎ।





মন্তব্য
(০)