সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

আগাম মুকুলে ছেয়ে গেছে আমগাছ

ফাল্গুন এখনো আসেনি। চলছে শীতের ভরা মৌসুম। অথচ এরমধ্যেই দিনাজপুরের কিছু আমগাছে আসতে শুরু করেছে মুকুল। বেশকিছু এলাকায় গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল। মুকুলের পরিমাণ কম হলেও এর সৌরভ ছড়িয়ে পড়ছে বাতাসে।

ফল

ফাল্গুন এখনো আসেনি। চলছে শীতের ভরা মৌসুম। অথচ এরমধ্যেই দিনাজপুরের কিছু আমগাছে আসতে শুরু করেছে মুকুল। বেশকিছু এলাকায় গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল। মুকুলের পরিমাণ কম হলেও এর সৌরভ ছড়িয়ে পড়ছে বাতাসে।

দিনাজপুর-ঢাকা মহাসড়কের পাশে, সদর উপজেলার মোহনপুর ব্রিজের পশ্চিম পাশে টোলপ্লাজার মোড়ে, ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়ন পরিষদের ভেতরে, দিনাজপুর শহরের মডার্ন মোড়সহ বিভিন্ন এলাকার আমগাছে আগাম মুকুল শোভা পাচ্ছে। এসব আমের মুকুলে এখন মৌমাছির গুঞ্জন।

মোহনপুর মোড়ের আমগাছের মালিক রুহুল আমিন বলেন, 'গাছের বয়স ১২-১৫ বছর হবে। গত দুই বছর ধরে আগাম মুকুল আসছে। এটি গুটি জাতের আম। এবারও আগাম মুকুল দেখে মনটা ভালোই লাগছে। এ মুকুল টিকে থাকলে এবার বাম্পার ফলন পাওয়া যাবে।'

তিনি আরও বলেন, ঘন কুয়াশা দেখা দিলে আমের মুকুল পচে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এবার প্রচণ্ড ঘন কুয়াশা দেখা যাচ্ছে।

দিনাজপুর শহরের মডার্ন মোড়ে মন্দির চত্বরে আমগাছে মুকুল এসেছে। গাছের নিচে পৌর মার্কেটের কম্পিউটার ব্যবসায়ী খোকন বলেন, 'গত দুই তিন বছর ধরে গাছটিতে আগাম মুকুল আসছে। এবারও প্রচুর মুকুল এসেছে।'

এ বিষয়ে দিনাজপুর কৃষি সম্পম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. আনিছুজ্জামান বলেন, নির্ধারিত সময়ের আগেই আবহাওয়াগত ও জাতের কারণেই মূলত আমের মুকুল আসতে শুরু করেছে।

তিনি বলেন, প্রতিবছরই কিছু আমগাছে আগাম মুকুল আসে। এবারও আসতে শুরু করেছে। ঘন কুয়াশার কবলে না পড়লে এসব গাছে আগাম ফলন পাওয়া যায়। আর আবহাওয়া বৈরী হলে ফলন মেলে না। তবে নিয়ম মেনে শেষ মাঘে যেসব গাছে মুকুল আসবে সেসব গাছে মুকুল স্থায়ী হবে।

এমদাদুল হক মিলন/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

আমের প্রধান ক্ষতিকারক পোকা ও দমন ব্যবস্থাপনা: ফলন বাড়িয়ে লাভবান হওয়ার সেরা কৌশল

ফল ছিদ্রকারী পোকা, লাল মাকড়, হপার, কাণ্ড ছিদ্রকারী, পাতা মোড়ানো পোকা, ছাতা পোকা — আমের ছয়টি প্রধান শত্রু চেনার উপায়, ক্ষতি ও দমন: পরিচ্ছন্নতা, ফেরোমন ফাঁদ, জৈব ও রাসায়নিক বালাইনাশক।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
অন্যান্য

মার্চ মাসে কৃষিতে করণীয় কাজসমূহ

বোরোতে পানি ও ব্রাউন প্ল্যান্ট হপার, গ্রীষ্মের ধানের বীজতলা, গম কাটা, মুগ-মাসকলাই বপন, সূর্যমুখী-সয়াবিন, গ্রীষ্মের সবজি, আম-লিচুর মুকুল, পুকুর ও গবাদি পশু — মার্চে কৃষিতে করণীয়।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

বাড়িতে সহজেই আমের পরিচর্যা: সুস্বাদু ফল পেতে সহজ ও কার্যকর উপায়

টবের মাটি, হাফ ড্রাম, আম্রপালি-বোম্বাই-দশেরি জাত, জ্যৈষ্ঠ-আষাঢ়ে রোপণ, সোজা করে লাগানো ও সেচ, বছরে সার, মুকুল-গুটি ঝরা ও পোকা দমন, প্রথম বছরের মুকুল ভেঙে দেওয়া — বাড়িতে আম চাষের পুরো নিয়ম।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()