সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৩ নভেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৪ কিমি/ঘ

জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারকে আম উপহার দিতে চান মামুন

জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারকে ১০ কেজি করে আম উপহার দিতে চান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাসিন্দা আমচাষি হাসনাত মামুন।

জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারকে ১০ কেজি করে আম উপহার দিতে চান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাসিন্দা আমচাষি হাসনাত মামুন।

শনিবার (৫ জুলাই) নিজের ফেসবুক পেজে এ ঘোষণা দেন তিনি।

ফেসবুকে আমচাষি হাসনাত মামুন লিখেছেন, ‌'এ বছর আমরা আম নিয়ে বেশ ব্যস্ত ও ক্লান্ত। বাট গত বছর এই মাসেই অধিকার আদায় করতে গিয়ে কত টগবগে তরুণ তার জীবন উৎসর্গ করেছেন আমাদের জন্য। তাদের বাবা-মা হয়তো এখনো শোকে কাতর। সেসব ভাইবোনদের মধ্যে জুলাই আন্দোলনে শহীদ ১০ পরিবারের জন্য আমার এর পক্ষ থেকে আম উপহার দেওয়া হবে। শহীদ পরিবারের ঠিকানা কারও জানা থাকলে অবশ্যই ইনবক্স করার অনুরোধ রইলো।'

এ বিষয়ে হাসনাত মামুন জাগো নিউজকে বলেন, 'জুলাই বিপ্লবে শহীদদের জন্য আমার প্রাণ কাঁদে। কিন্তু আমার তেমন কিছু নেই। আমের ব্যবসা করি। তাই ইচ্ছা হলো জুলাই বিপ্লবে শহীদদের পরিবারকে আম দিয়ে তাদের কষ্ট ভাগাভাগি করে নিই।'

তিনি বলেন, 'এখন পর্যন্ত তিন শহীদ পরিবারের নাম-ঠিকানা পেয়েছি। আরও সাত পরিবারের নাম-ঠিকানা নিয়ে একসঙ্গে ১০ পরিবারকে ফজলি আম পাঠাবো।'

'জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের অনেকের পরিবার সচ্ছল না, স্বাবলম্বী না। তাই আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে', যোগ করেন হাসনাত মামুন।

সোহান মাহমুদ/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

জলে ডোবা ধানখেতে পানিফল চাষে লাভ দেখছেন তমলুকের চাষিরা

নিম্নচাপ আর অতিবৃষ্টিতে জমিতে জল জমে ধান পচে যাওয়ায় পশ্চিমবঙ্গের তমলুক ব্লকের চাষিরা পানিফল চাষে ঝুঁকেছেন; প্রতি কাঠায় এক থেকে দেড় কুইন্টাল ফলন, কেজি ৪০ থেকে ৫০ টাকা।

এই সময়৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফুল

শীতের বাগানের জন্য নার্সারিতে সুস্থ চারা চেনার পাঁচ উপায়

নার্সারি থেকে আনা চারা কয়েক দিনেই নেতিয়ে পড়ার বড় কারণ দুর্বল চারা বাছাই; কেনার আগে পাতা, গোড়া, শিকড়, বয়স ও উচ্চতা দেখে নিতে হবে এবং শুধু ফুল দেখে চারা কেনা ঠিক নয়।

জাগো নিউজ ২৪৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

এগোয়া হারালে মার্কিন বাজার বন্ধ নয়, তবে বাড়বে দক্ষিণ আফ্রিকার ফলের শুল্ক

যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকাকে এগোয়া থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়ার পর অর্থনীতিবিদ ওয়ান্ডিলে সিহলোবো হিসাব দিয়েছেন, ২০২৫ সালে ৫০ কোটি ৪০ লাখ ডলারের কৃষিপণ্য রপ্তানিতে মার্কিন শুল্ক গড়ে প্রায় ৩.৪ শতাংশীয় পয়েন্ট বাড়বে।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)