সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

কম উপকরণেই তৈরি করুন আমের মোরব্বা

বাজারে এখন কাঁচা আম বেশ সহজলভ্য। তাই এখনই সেরা সময় আমের মোরব্বা তৈরি করে বছরব্যাপী সংরক্ষণ করার।

ফল

বাজারে এখন কাঁচা আম বেশ সহজলভ্য। তাই এখনই সেরা সময় আমের মোরব্বা তৈরি করে বছরব্যাপী সংরক্ষণ করার।

ঘরেই খুব সহজে তৈরি করা যায় আমের মোরব্বা। তাও আবার কয়েকটি উপকরণ দিয়েই। জেনে নিন মোরব্বা তৈরির সবচেয়ে সহজ রেসিপি-

উপকরণ

১. বড় কাঁচা আম ১৫টি২. চিনি ২ কেজি৩. ফিটকিরি গুঁড়া ১ চা চামচ৪. পানি পরিমাণমতো৫. তেজপাতা ২টি৬. এলাচ ১ টুকরা৭. চুন ভেজানো আধা চা চামচ ও৮. লবণ স্বাদমতো।

আরও পড়ুন

পদ্ধতি

প্রথমে আম ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। তারপর আম ২ টুকরা করে কেটে নিন। আঁটি ফেলে আম পানিতে ভিজিয়ে রাখুন। কাঁটা চামচ দিয়ে আমগুলো ভালো করে কেচে নিন। এরপর আমগুলো আবার পরিষ্কার পানিতে রাখুন।

এভাবে ঘণ্টাখানেক পরপর ২-৩ বার পানি বদলে নিন। পরিষ্কার পানিতে চুন ও ফিটকিরি গুনিয়ে নিতে হবে। চুন ও ফিটকিরি গোলানো পানিতে ৩ ঘণ্টা ডুবিয়ে রাখুন আম।

এবার পানি থেকে আমগুলো তুলে ফুটানো পানিতে জ্বালিয়ে পানি ঝরিয়ে রাখুন। অন্যদিকে চিনিতে পরিমাণমতো পানি দিয়ে সিরা তৈরি করুন।

সিরায় আমসহ সব কিছু দিয়ে জ্বাল দিতে থাকুন। চিনি থেকে পানি শুকিয়ে আমের গায়ে আঁঠালোভাব এলে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন আমের মোরব্বা। ফ্রিজে রেখে বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারবেন এই মোরব্বা।

জেএমএস/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

পুকুরপাড়ের মাচায় হলুদ-কালো তরমুজ: সোনারগাঁয়ে এক লাখ খরচে চার লাখ লাভের আশা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গৌরবরদী গ্রামের কৃষক রমজান আলী সাত বিঘা জমিতে মাচা তৈরি করে অসময়ের কালাচান ও তৃপ্তি জাতের তরমুজ চাষ করছেন; পুকুরে মাছ আর পাড়ে করলা-লাউ চাষ মিলিয়ে মাসে গড়ে প্রায় ৫০ হাজার টাকা আয় তাঁর।

কৃষি সময়২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

তাপপ্রবাহ-খরায় ফ্রান্সের ওয়াইন উৎপাদন ৭০ বছরের সর্বনিম্নের পথে, বোর্দোয় উঠছে আঙুরবাগান

ফরাসি কৃষি মন্ত্রণালয়ের পূর্বাভাসে ২০২৬ সালে টানা তৃতীয় বছর উৎপাদন কমছে; বারগান্ডিতে স্বাভাবিকের অর্ধেক ফলন, ১৪ আগস্টে ইতিহাসের আগাম আঙুর সংগ্রহ, আর চাহিদা কমায় হেক্টরপ্রতি ৪ হাজার ইউরো সহায়তায় বাগান তুলে ফেলছেন চাষিরা।

অর্থসূচক২০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

সেপ্টেম্বরেও গাছে আম: সাপাহারের ৭৫ বিঘার বাগানে গৌরমতি-কাটিমনে ৬৩ লাখ টাকার আশা

নওগাঁর সাপাহারে সোহেল রানার বরেন্দ্র এগ্রো বাগানে ১,৮০০ গৌরমতি ও ১,৭০০ কাটিমন গাছে অসময়ের আম ঝুলছে; মণপ্রতি ৭ থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

কৃষি সময়২০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()