মদিনার কোন কোন জায়গায় নবী কারিম (সা.) নামাজ পড়েছিলেন, তা একটি ঐতিহাসিক মানচিত্রে চিহ্নিত করে প্রকাশ করেছে কিং আবদুল আজিজ ফাউন্ডেশন ফর রিসার্চ অ্যান্ড আর্কাইভস।
ফাউন্ডেশন জানিয়েছে, এই মানচিত্র তৈরির কাজটি সৌদি ভিশন ২০৩০-এর একটি কর্মসূচির অন্তর্ভুক্ত। ইসলামের সূচনাকালের স্থান ও নিদর্শনগুলোর নথিপত্র সংরক্ষণ ও উপস্থাপনের অংশ হিসেবেই কাজটি করা হয়েছে।
মদিনা ইসলামের ইতিহাসে দ্বিতীয় পবিত্রতম নগর। হিজরতের পর নবী কারিম (সা.) এখানেই মসজিদে নবাবি প্রতিষ্ঠা করেন এবং জীবনের শেষ দশকটি এই শহরেই কাটান।
ফাউন্ডেশনের বক্তব্য অনুযায়ী, এ ধরনের মানচিত্র গবেষক ও সাধারণ পাঠকের কাছে নগরীর ঐতিহাসিক ভূগোল বোঝা সহজ করে তোলে এবং জিয়ারতে আসা মানুষের জন্যও নির্ভরযোগ্য তথ্যের জোগান দেয়।
প্রতিবেদন: ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম।
সূত্র: বার্তা২৪



মন্তব্য
(০)