সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

এলআরএফের ফল উৎসব

আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল' রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) উদ্যোগে বাৎসরিক ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

ফল

আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল' রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) উদ্যোগে বাৎসরিক ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অবস্থিত ল' রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি, জ্যেষ্ঠ আইনজীবী, বিভিন্ন আদালতের বিচারিক কর্মকর্তা, আইন অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত আইন সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে অতিথিরা মতবিনিময় করেন এবং দেশীয় মৌসুমি ফলের স্বাদ উপভোগ করেন। তারা বলেন, বিচার বিভাগ, আইনজীবী সমাজ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক যোগাযোগ, আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধিতে ল' রিপোর্টার্স ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অতিথিরা ল' রিপোর্টার্স ফোরামের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, আদালত ও বিচার বিভাগের সংবাদ যথাযথভাবে জনসাধারণের কাছে পৌঁছে দিতে সংগঠনটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আইন ও বিচার অঙ্গনের স্বচ্ছতা, জবাবদিহি এবং জনসচেতনতা তৈরিতেও এলআরএফের অবদান প্রশংসনীয়। ভবিষ্যতেও সংগঠনটি একই নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন।

ফল উৎসব উপলক্ষে পুরো এলআরএফ কার্যালয় ছিল উৎসবের আমেজে মুখর। উপস্থিত সাংবাদিকদের মধ্যে আন্তরিকতা, সৌহার্দ্য ও পেশাগত বন্ধনের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে আম, কাঁঠাল, লটকন, পেয়ারা, আনারস, বিভিন্ন দেশীয় মৌসুমি ফল পরিবেশন করা হয়।

এলআরএফ সভাপতি মুহাম্মদ ইয়াছিন ও সাধারণ সম্পাদক আরাফাত মুন্নার সার্বিক দিক নির্দেশনায় এবং ফল উৎসব বাস্তবায়ন উপ-কমিটির আহ্বায়ক ফোরাম সহ-সভাপতি আবু সালেহ রনি এবং সদস্য সদ্যসচিব ও ফোরাম যুগ্ম সম্পাদক তানভীর আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি মো. খসরুজ্জামান, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি মো. বশির উল্লাহ ও অবসরপ্রাপ্ত বিচারপতি এম আর হাসান উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের দায়িত্বরত রেজিস্ট্রার জেনারেল (হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার) মো. নুরুল আমিন বিপ্লব, আপিল বিভাগের রেজিস্ট্রার আশিকুল খবির এবং হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ শরীফুর রহমান।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবীদের মধ্যে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন এমপি, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু, শেখ আওসাফুর রহমান বুলু, বার কাউন্সিলের সদস্য মোহাম্মদ শিশির মনির, নাসির উদ্দিন আহমেদ অসীম ও মাহফুজুর রহমান মিলন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, সাবেক জেলা ও দায়রা জজ শাহজাহান সাজু, সুপ্রিম কোর্টের দায়িত্বরত রেজিস্ট্রার জেনারেল মো. নুরুল আমিন বিপ্লব, আপিল বিভাগের রেজিস্ট্রার আশিকুল খবির এবং হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ শরীফুর রহমানসহ ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল ও আইনজীবীসহ প্রায় আড়াই শতাধিক ব্যক্তি ফল উৎসবে অংশ নেন।

এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, ল' রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি আশুতোষ সরকার, হাসান জাবেদ, সাবেক সাধারণ সম্পাদক কাজী আবদুল হান্নান, দিদারুল আলম দিদার, আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঞাঁ, হাবিবুর রহমান ও মনিরুজ্জামান মিশন প্রমূখ উপস্থিত ছিলেন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()