সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৩%বাতাস ৬ কিমি/ঘবৃষ্টি ০.৬ মিমি

করোনাভাইরাসের পর বাংলাদেশে নতুন আতঙ্ক ‘পঙ্গপাল’

মধ্য আফ্রিকায় দ্বিতীয়বারের মতো হানা দিয়েছে পঙ্গপাল। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে পুরো বিশ্ব যখন হিমশিম খাচ্ছে, তখন শস্য সাবাড় করে দেওয়া পঙ্গপাল বাংলাদেশে এগিয়ে আসছে, দানা বেঁধেছে এমন শংকা। কক্সবাজারের টেকনাফ থেকে এবারের এই শংকার উৎপত্তি। দু’দিনে সেখানে কয়েক দফা ঘুরে এসেছেন বিজ্ঞানী ও বিশেষ

মধ্য আফ্রিকায় দ্বিতীয়বারের মতো হানা দিয়েছে পঙ্গপাল। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে পুরো বিশ্ব যখন হিমশিম খাচ্ছে, তখন শস্য সাবাড় করে দেওয়া পঙ্গপাল বাংলাদেশে এগিয়ে আসছে, দানা বেঁধেছে এমন শংকা। কক্সবাজারের টেকনাফ থেকে এবারের এই শংকার উৎপত্তি। দু’দিনে সেখানে কয়েক দফা ঘুরে এসেছেন বিজ্ঞানী ও বিশেষজ্ঞ দল।

২০১৯ সালের শেষদিকে আফ্রিকায় উৎপাত শুরু পঙ্গপালের। ইথিওপিয়া, ইরত্রিয়া ও জিবুতির পর তা ছড়িয়ে পড়ে সোমালিয়া, কেনিয়া, উগান্ডা, দক্ষিণ সুদান এবং তানজানিয়ায়। দ্বিতীয় দফায় হানা দেওয়া পতঙ্গগুলোর পাল প্রথমবারের চেয়ে ২০ গুণ বড়, আর আগ্রাসী। আগামী জুন নাগাদ এগুলো ৪০০ গুণ বড় হয়ে যাবে বলে আশঙ্কা করছেন গবেষকরা।

এফএও ইমার্জেন্সি অ্যান্ড রেজিলিয়েন্স এর পরিচালক ডমিনিক বুর্জন বলেন: এমনিতেই লকডাউনের কারণে বিশ্বের অর্থনৈতিক অবস্থা স্থবির হয়ে আছে। আফ্রিকার কিছু অঞ্চল থেকে এশিয়ার কিছু অঞ্চলে পঙ্গপাল ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার বিষয়টি কিন্তু সত্যিই হুমকির মাঝে আছে।

পাকিস্তানে কয়েক লাখ হেক্টর জমির ফসল নষ্ট করেছে পঙ্গপাল। আশঙ্কা আছে মধ্যপ্রাচ্য, পাকিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে ঢুকবে সর্বগ্রাসি পোকার এই বাহিনী। তাহলে কি ঢুকেই পড়েছে?

কক্সবাজারের টেকনাফ সদরের লম্বরিপাড়া এলাকায় সোহেল সিকদার নামের যুবকের বাগানের এক ঝাঁক পাতাখেকো পোকা টেনে এনেছে সেই আশংকা। বৃহস্পতিবারই দমন করা হয়েছে সবগুলো পোকা। সংগ্রহ করে আনা হয়েছে নমুনা। বিশেষজ্ঞরা দেন প্রাথমিক মতামত।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবুল কাশেম বলেন: আমি মনে করি, এটা আমাদের ফসলের ক্ষতি করার মতো তেমন পোকা নয় বা আশপাশের ফসলের জমি কিংবা গাছে এর আক্রমণ আমরা দেখতে পাইনি। ইতোমধ্যে সব পোকাই মরে গেছে।

শনিবার ঢাকা থেকে যাওয়া একদল গবেষক খুঁটিয়ে খুঁটিয়ে এ বিষয়ে বিশ্লেষণ করেছেন। উচ্চতর গবেষণার জন্যও এনেছেন নমুনা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন উপ পরিচালক বলেন: এ পোকার ক্ষতি মূলত বনজ ও ফলজ বৃক্ষের পাতা খেয়ে থাকে। এটা আসলে ঘাসফড়িং। আপনাদের প্রথমেই মাথায় রাখতে হবে যে, এটা কোনো পঙ্গপাল না। এটা ঘাসফড়িং এবং এটা বাংলাদেশেরই পোকা। এটা বাংলাদেশে আগে থেকেই আছে।

ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নাজমুল বারী বলেন: এটা তেমন কোনো ক্ষতি করে না, অল্প কিছু ক্ষতি করতে পারে। এবং এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তবে ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পান্না আলী জানান: তারপরও আমরা যে কয়টা ব্লক এখানে আছে, আমরা নির্দেশনা দিয়েছি প্রত্যেকটা ব্লকে যেন সেভাবে মনিটরিং করে দেখা হয় যে, কোনো গাছে বা কোনো ফসলে এ পোকা পাওয়া যায় কিনা।

এ পোকা নিয়ে আতংকিত হওয়ার যেমন কিছু নেই, নেই একেবারে উড়িয়ে দেয়ার সুযোগও। সময়ই বলছে, এদিকেও রাখতে হবে সতর্ক দৃষ্টি।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ফসল

সম্পর্কিত খবর

বাংলাদেশ

AEZ-০৭: সক্রিয় ব্রহ্মপুত্র-যমুনা প্লাবনভূমি, যেখানে নদী জমি গড়ে আবার কেড়েও নেয়

নদীভাঙন, নতুন চর, বালু-পলির মাটি আর অনিশ্চিত বন্যার মৌসুম। কুড়িগ্রাম থেকে মানিকগঞ্জ পর্যন্ত প্রায় ৩ লাখ ১৯ হাজার হেক্টরের এই অঞ্চলে কৃষিকে টেকসই করতে দরকার জমিভিত্তিক তথ্য, উপগ্রহচিত্রের পর্যবেক্ষণ আর সময়মতো পরিকল্পনা।

তানিয়া চৌধুরী১ নভেম্বর ২০২৬১৩ মিনিটের পড়া
পরিবেশ

বরেন্দ্রে বছরে ০.৬ মিটার পর্যন্ত নামছে পানির স্তর, সমন্বিত পানিনীতির দাবি

রাজশাহীতে নীতি সংলাপে বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিরা ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানি, খাল-বিল সংস্কার, বৃষ্টির পানি সংরক্ষণ ও কম পানির ফসলের ওপর জোর দিয়েছেন।

বাসস১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
জৈব

প্রাকৃতিক কৃষিচর্চায় পাবনায় আট কৃষক ও প্রতিষ্ঠানকে সম্মাননা

নিরাপদ খাদ্য ও পরিবেশবান্ধব কৃষিতে অবদানের জন্য পাবনার আমিনপুরে বিকে ফাউন্ডেশন আটজন কৃষক ও প্রতিষ্ঠানকে অর্থ পুরস্কার ও ক্রেস্ট দিয়েছে।

এগ্রিকেয়ার২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)