সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৮ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°মেঘলাআর্দ্রতা ৮৮%বাতাস ৫ কিমি/ঘ

১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম, কুষ্টিয়ায় ৪০ কৃষক পেলেন ঋণ

কৃষি, কৃষিভিত্তিক শিল্প ও কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম সম্পর্কে সচেতনতা বাড়াতে কুষ্টিয়ায় টাউন হল সভা ও অংশীজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন কৃষক ও উদ্যোক্তার মধ্যে ৪ কোটি ৫০ লাখ টাকার ঋণ বিতরণ করা হ

কৃষি, কৃষিভিত্তিক শিল্প ও কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম সম্পর্কে সচেতনতা বাড়াতে কুষ্টিয়ায় টাউন হল সভা ও অংশীজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন কৃষক ও উদ্যোক্তার মধ্যে ৪ কোটি ৫০ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে লিড ব্যাংক এনআরবিসি ব্যাংক পিএলসি। এতে জেলার ৪০টি ব্যাংক অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান।

প্রধান অতিথির বক্তব্যে মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও নতুন কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে বাংলাদেশ ব্যাংক ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি বলেন, এ স্কিম বাস্তবায়নে ইতোমধ্যে ৪৩টি তফসিলি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। এসব ব্যাংকের মাধ্যমে যোগ্য কৃষক ও সিএমএসএমই উদ্যোক্তারা নির্ধারিত নীতিমালার আওতায় ঋণ নিতে পারবেন। এতে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন শিল্পোদ্যোগ সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির গতি বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান বলেন, এ পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে কৃষক, কৃষিভিত্তিক শিল্প এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজে অর্থায়নের সুযোগ পাবেন। এর ফলে কৃষিপণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়বে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে নির্বাচিত ৪০ জন কৃষক ও উদ্যোক্তার হাতে মোট ৪ কোটি ৫০ লাখ টাকার ঋণ মঞ্জুরিপত্র ও চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের খুলনা ও বরিশাল অঞ্চলের প্রধান মো. আব্দুল হালিম। এ সময় বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের পরিচালক মো. নাজিম উদ্দিন, বাংলাদেশ কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক উৎপল কবিরাজ, এনআরবিসি ব্যাংকের এসএমই-এগ্রি বিজনেস বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

তাজা মার্কিন আলুতে জাপানের নিষেধাজ্ঞা: কেন আপত্তি হোক্কাইডোর চাষিদেরফসল

তাজা মার্কিন আলুতে জাপানের নিষেধাজ্ঞা: কেন আপত্তি হোক্কাইডোর চাষিদের

১৯৫০ সাল থেকে তাজা মার্কিন আলু আমদানি বন্ধ রেখেছে জাপান; পুরো নিষেধাজ্ঞা তোলার চাপের মুখে হোক্কাইডোর চাষিরা পোকামাকড় ও রোগ ঢোকার ঝুঁকি আর জীবিকার কথা তুলছেন।

আজকের পত্রিকা১৯ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
দেবীগঞ্জের জলপাইয়ের হাটে দিনে ২০০-৩০০ টন বেচাকেনা, সংরক্ষণাগারের দাবিফল

দেবীগঞ্জের জলপাইয়ের হাটে দিনে ২০০-৩০০ টন বেচাকেনা, সংরক্ষণাগারের দাবি

পঞ্চগড়ের দেবীগঞ্জে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত বসা জলপাইয়ের পাইকারি হাটে প্রতিদিন ২০০ থেকে ৩০০ টন জলপাই বিক্রি হচ্ছে, দাম কেজি ১৫ থেকে ৪০ টাকা; আধুনিক সংরক্ষণের ব্যবস্থা চান ইজারাদার।

এগ্রিকেয়ার২৪১৯ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
লবণ মৌসুমের প্রস্তুতি টেকনাফে, দেড় লাখ টন আমদানির অনুমতিতে ক্ষুব্ধ চাষিরাএগ্রোবিজ

লবণ মৌসুমের প্রস্তুতি টেকনাফে, দেড় লাখ টন আমদানির অনুমতিতে ক্ষুব্ধ চাষিরা

১৫ নভেম্বর থেকে ১৫ এপ্রিলের লবণ মৌসুমের জন্য কক্সবাজারের টেকনাফে জমি তৈরি করছেন চাষিরা; দেশে ২১ লাখ টন চাহিদার মধ্যে দেড় লাখ টন অপরিশোধিত লবণ আমদানির অনুমতিতে তাঁরা ক্ষুব্ধ।

কৃষি সময়১৯ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)