সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৩ নভেম্বর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৭%বাতাস ৬ কিমি/ঘ

মানুষের মতো স্বপ্ন দেখে এই প্রাণীরাও!

মানুষ ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, কখনো চোখের পাতা কাঁপে, আবার কখনো হাত-পা নড়ে ওঠে। ঘুমের এমন কিছু আচরণ কি দেখা যায় মাকড়সার মধ্যেও? সাম্প্রতিক এক গবেষণায় অস্ট্রেলিয়ার বিশেষ প্রজাতির লাফিয়ে চলা মাকড়সার ঘুমের মধ্যে এমন কিছু লক্ষণ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা, যা মানুষের ঘুমের একটি বিশেষ পর্যায়ের সঙ্গে মিলে যা

মানুষ ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, কখনো চোখের পাতা কাঁপে, আবার কখনো হাত-পা নড়ে ওঠে। ঘুমের এমন কিছু আচরণ কি দেখা যায় মাকড়সার মধ্যেও? সাম্প্রতিক এক গবেষণায় অস্ট্রেলিয়ার বিশেষ প্রজাতির লাফিয়ে চলা মাকড়সার ঘুমের মধ্যে এমন কিছু লক্ষণ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা, যা মানুষের ঘুমের একটি বিশেষ পর্যায়ের সঙ্গে মিলে যায়। তবে তারা সত্যিই স্বপ্ন দেখে কি না, সেই প্রশ্নের উত্তর এখনো নিশ্চিত নয়।

জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা অস্ট্রেলিয়ান জাম্পিং স্পাইডার প্রজাতির পোর্শিয়া ফিমব্রিয়াটা বা মাকড়সা নিয়ে এই পর্যবেক্ষণ চালান। ছোট আকারের এই মাকড়সা শুধু লাফিয়ে চলার জন্যই নয়, বুদ্ধিদীপ্ত শিকার কৌশলের জন্যও পরিচিত। গবেষণায় তার ঘুমের ধরন বিজ্ঞানীদের সামনে নতুন কিছু প্রশ্ন তুলে ধরেছে।

মানুষের ঘুমের সঙ্গে কোথায় মিল?

মানুষের ঘুমের কয়েকটি পর্যায় রয়েছে। এর মধ্যে একটি হলো র‍্যাপিড আই মুভমেন্ট। এই পর্যায়ে চোখের পাতা বন্ধ থাকলেও চোখ দ্রুত নড়াচড়া করে। শরীরের পেশিতেও কিছু পরিবর্তন ঘটে। সাধারণত এই পর্যায়েই মানুষ সবচেয়ে জীবন্ত ও স্পষ্ট স্বপ্ন দেখে বলে মনে করা হয়।

গবেষকেরা লক্ষ্য করেছেন, পোর্শিয়া মাকড়সার ঘুমের সময়ও চোখের অংশে নড়াচড়া এবং শরীরের পেশিতে কাঁপুনির মতো আচরণ দেখা যায়। এই লক্ষণগুলো মানুষের র‍্যাপিড আই মুভমেন্ট ঘুমের কথা মনে করিয়ে দেয়। তবে দুই প্রাণীর ঘুমের প্রক্রিয়া পুরোপুরি এক কি না, তা এখনো বলা যাচ্ছে না।

ছোট্ট মাকড়সার শিকার ধরার বুদ্ধি

পোর্শিয়া ফিমব্রিয়াটা সাধারণ মাকড়সার মতো শুধু জাল পেতে শিকারের অপেক্ষায় থাকে না। অন্য মাকড়সাও এর শিকারে পরিণত হতে পারে। শিকার ধরতে এটি কখনো জালে আটকে পড়া পোকার মতো কম্পন তৈরি করে। সেই কম্পন অনুভব করে অন্য মাকড়সা কাছে এগিয়ে এলে সুযোগ বুঝে আক্রমণ করে বসে। এ ধরনের কৌশল ব্যবহার করার ক্ষমতা মাকড়সাটিকে গবেষকদের কাছে বিশেষ আগ্রহের বিষয় করে তুলেছে। তার আচরণ ও ঘুমের ধরন বুঝতে বিজ্ঞানীরা কয়েক দিন ধরে পর্যবেক্ষণ করেন।

অন্ধকারেও চলেছে নজরদারি

গবেষণার সময় মাকড়সাগুলোকে ১২ সেন্টিমিটার ব্যাসের প্লাস্টিকের পাত্রে রাখা হয়েছিল। রাতে তাদের ঘুমের সময়কার আচরণ রেকর্ড করতে ব্যবহার করা হয় ইনফ্রারেড ক্যামেরা। এর ফলে আলো না থাকলেও শরীরের নড়াচড়া ও অন্যান্য লক্ষণ পর্যবেক্ষণ করা সম্ভব হয়।

কীভাবে নিশ্চিত হলেন মাকড়সা ঘুমাচ্ছে?

কোনো প্রাণী দীর্ঘ সময় নড়াচড়া না করলেই তাকে ঘুমন্ত বলা যায় না। তাই মাকড়সাগুলো সত্যিই ঘুমাচ্ছে কি না, তা বোঝার জন্য গবেষকেরা তাদের প্রতিক্রিয়া পরীক্ষা করেন। শব্দের মাধ্যমে বিরক্ত করলে তারা সাড়া দিচ্ছে কি না, সেটিও পর্যবেক্ষণ করা হয়।

এ ছাড়া ঘুমে ব্যাঘাত ঘটানোর পর তারা পরে স্বাভাবিকের তুলনায় বেশি সময় ঘুমাচ্ছে কি না, তা দেখা হয়। ঘুমের ঘাটতি পূরণ করতে পরবর্তী সময়ে বেশি ঘুমানোর এই প্রবণতাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় 'স্লিপ রিবাউন্ড'। গবেষণায় এ ধরনের লক্ষণ মাকড়সার ঘুমের পক্ষে প্রমাণ জোগায়।

তাহলে কি সত্যিই স্বপ্ন দেখে মাকড়সা?

এখানেই রয়েছে সবচেয়ে বড় প্রশ্ন। চোখের নড়াচড়া কিংবা পেশির কাঁপুনি দেখেই কোনো প্রাণী স্বপ্ন দেখছে বলে নিশ্চিত হওয়া যায় না। মানুষের র‍্যাপিড আই মুভমেন্ট ঘুমের সঙ্গে মস্তিষ্কের বিশেষ ধরনের কার্যকলাপের সম্পর্ক রয়েছে। মাকড়সার ক্ষেত্রে একই রকম অভিজ্ঞতা হচ্ছে কি না, তা জানতে আরও গবেষণা প্রয়োজন।

তাই আপাতত বলা যায়, অস্ট্রেলিয়ার এই লাফিয়ে চলা মাকড়সার ঘুমে এমন কিছু আচরণ দেখা গেছে, যা মানুষের র‍্যাপিড আই মুভমেন্ট ঘুমের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কিন্তু তার ঘুমের জগতে সত্যিই স্বপ্নের মতো কোনো অভিজ্ঞতা তৈরি হয় কি না, সেই রহস্যের সমাধান এখনো হয়নি।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

সিডরের ১৯ বছর: ৩০০ কোটির বাঁধে ফাটল, শরণখোলায় টেকসই সুরক্ষার অপেক্ষাপরিবেশ

সিডরের ১৯ বছর: ৩০০ কোটির বাঁধে ফাটল, শরণখোলায় টেকসই সুরক্ষার অপেক্ষা

সিডরের পর বিশ্বব্যাংকের অর্থায়নে শরণখোলার ৩৫/১ পোল্ডারে প্রায় ৬২ কিলোমিটার বাঁধ হলেও কাজ শেষের এক বছরের মধ্যে ফাটল ও ধস দেখা দিয়েছে; বলেশ্বরের ভাঙন এখন বাঁধের গোড়ায়।

একাত্তর টিভি১৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ঢাকার চারপাশের নদীতে দূষণের ৪২৬ উৎস চিহ্নিত, বর্জ্য ঠেকাতে সমন্বিত কাজপরিবেশ

ঢাকার চারপাশের নদীতে দূষণের ৪২৬ উৎস চিহ্নিত, বর্জ্য ঠেকাতে সমন্বিত কাজ

নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঢাকার চারপাশের নদীতে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য পড়ার প্রায় ৪২৬টি স্পট চিহ্নিত হয়েছে; কয়েকটি মন্ত্রণালয় ও সংস্থা মিলে উৎস নিয়ন্ত্রণের কাজ চলছে।

ইত্তেফাক১৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
জ্বালানির জন্য বেশি খড় তুললে কমতে পারে মাঠের জীববৈচিত্র্য: গবেষণাফসল

জ্বালানির জন্য বেশি খড় তুললে কমতে পারে মাঠের জীববৈচিত্র্য: গবেষণা

ইউরোপের যেসব শস্যক্ষেতে ফসলের অবশিষ্টাংশের অন্তত ৭০ শতাংশ মাঠেই রেখে দেওয়া হয়, সেখানে স্থানীয় জীববৈচিত্র্য সাধারণত বেশি থাকে বলে যুক্তরাজ্যের সারে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে করা এক গবেষণায় দেখা গেছে।

Seed World Europe১৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)