সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

লাভের আশায় আলু রেখে লোকসানে মাথায় হাত

লাভের আশায় মাঠ থেকে আলু তুলে হিমাগারে সংরক্ষণ করেছিলেন জয়পুরহাটের পাঁচ উপজেলার কৃষক-ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতেই আলুর দাম কম থাকায় হিমাগারে আলু সংরক্ষণ করেন তারা। তবে বেশি দামে বিক্রির জন্য হিমাগারে রাখা সেই আলু নিয়ে এখন বিপাকে আছেন। প্রতি বস্তায় লোকসান গুনতে হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।

শাকসবজি

লাভের আশায় মাঠ থেকে আলু তুলে হিমাগারে সংরক্ষণ করেছিলেন জয়পুরহাটের পাঁচ উপজেলার কৃষক-ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতেই আলুর দাম কম থাকায় হিমাগারে আলু সংরক্ষণ করেন তারা। তবে বেশি দামে বিক্রির জন্য হিমাগারে রাখা সেই আলু নিয়ে এখন বিপাকে আছেন। প্রতি বস্তায় লোকসান গুনতে হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।

কৃষক ও হিমাগার কর্তৃপক্ষ জানায়, এ বছর আলু উৎপাদন থেকে শুরু করে হিমাগারে সংরক্ষণ পর্যন্ত সব মিলে প্রতি বস্তা আলুতে খরচ হয়েছে ১০০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। বর্তমানে হিমাগারের আলু বিক্রি হচ্ছে ৯২০ থেকে ১০০০ হাজার টাকা পর্যন্ত। এতে করে প্রতি বস্তা আলুতে লোকসান গুনতে হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।

পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের আলুচাষি মিজানুর রহমান জানান, এ বছর প্রতি বিঘা জমিতে আলুর বীজ, সার, কীটনাশক, শ্রমিক ও সেচ দেওয়াসহ সব মিলিয়ে কৃষকের খরচ হয়েছে ৩৫ থেকে ৪০ হাজার টাকা। আর প্রতি বিঘা জমিতে আলু উত্তোলনের সময় বিক্রি হয়েছে ২৫ থেকে ৩০ হাজার টাকায়। এতে করে ভরা মৌসুমেই আলুতে লোকসান হয়েছে কৃষকের ১০ থেকে ১৫ হাজার টাকা।

মৌসুমী আলু ব্যবসায়ী মো. জাকারিয়া ও আইয়ুব আলীসহ একাধিক ব্যবসায়ী জানান, এ বছর ভরা মৌসুমে কৃষকের কাছ থেকে আলু কিনে হিমাগারে সংরক্ষণ করেছিলেন তারা। বাজারে বেশি দামের আশায় তারা আলু সংরক্ষণ করেছিলেন।

ব্যবসায়ীরা জানান, এ বছর কৃষকের জমি থেকে হিমাগারে আলু সংরক্ষণ পর্যন্ত প্রতি বস্তা আলুতে গুনতে হয়েছে ১ হাজার থেকে ১২০০ টাকা পর্যন্ত। বর্তমান বাজারে ৯০০ থেকে ৯৫০ টাকায় আলু বিক্রি হচ্ছে। এতে করে তারা বড় অঙ্কের লোকসানে আছেন। এছাড়া হিমাগারে ভাড়া বৃদ্ধির চাপতো আছেই।

পাঁচবিবি উপজেলার কুসুম্বা আফিয়া হিমাগারের ব্যবস্থাপক মো. জিয়াউর রহমান বলেন, হিমাগারে আলু সংরক্ষণে তারা কোনো ভাড়া বাড়াননি।

তার দাবি, তেল, গ্যাস, বিদ্যুৎ এবং শ্রমিকের মজুরি কয়েক গুণ বাড়লেও তারা ভাড়া বাড়াননি। আগের ভাড়াই নিচ্ছেন তারা।

জয়পুরহাট জেলা কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, কৃষকের সংরক্ষণ খরচ কমাতে হিমাগার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হবে। নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কে এম সাদিকুল ইসলাম বলেন, জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন ফসলের মাঠে এ বছর প্রায় ৪৩ হাজার হেক্টরের বেশি জমিতে আলুর চাষাবাদ হয়েছে। লোকসানের হাত থেকে বাঁচতে সরকারিভাবে বিদেশে আলু রপ্তানির পাশাপাশি আলুর বহুমাত্রিক ব্যবহার প্রয়োজন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

বছরে দেড় কোটি টন সবজি, রপ্তানি শূন্য দশমিক ৩ শতাংশেরও কম

কীটনাশকের অবশিষ্টাংশ, দুর্বল ট্রেসঅ্যাবিলিটি আর আকাশপথের চড়া ভাড়ায় আটকে আছে বাংলাদেশের সবজি রপ্তানি; সুইসকন্ট্যাক্ট আয়োজিত গোলটেবিলে খেত থেকে রপ্তানি পর্যন্ত সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিরা।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

সাটুরিয়ায় সাত কোম্পানির জিংক-বোরন সারে ভেজাল, বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ

মানিকগঞ্জের সাটুরিয়ায় ১০ দোকান থেকে নেওয়া ১৬টি নমুনা পরীক্ষায় সাতটি কোম্পানির প্যাকেটজাত সারে ভেজাল ধরা পড়েছে; ৩৭ হাজারের বেশি কৃষক ক্ষতিগ্রস্ত বলে কৃষি বিভাগের হিসাব।

বাংলা নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

গ্রামীণ সঞ্চয় দল আইভরি কোস্টের নারী কৃষকদের দিচ্ছে সস্তা ঋণ আর জলবায়ু-সহনশীলতা

পূর্ব কোত দিভোয়ারে এফএওর SAGA 2 প্রকল্প টেকসই চাষের প্রশিক্ষণের সঙ্গে গ্রামীণ সঞ্চয় ও ঋণ সমিতিকে জুড়ে দিয়েছে, যাতে নারীরা নিজেদের ঠিক করা সুদে ঋণ নিয়ে রাসায়নিক ছাড়াই সবজি ফলাতে পারেন।

এফএও নিউজরুম১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()