সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস ৭ কিমি/ঘ

চিনির বিকল্প কি মধু? দৈনিক কতোটা চিনি খাবেন?

চিনির বিকল্প বেছে নিতে গিয়ে হিমশিম খেয়ে যান অনেকেই

চিনির বিকল্প বেছে নিতে গিয়ে হিমশিম খেয়ে যান অনেকেই

মাত্রাতিরিক্ত চিনি খাওয়া যে শরীরের পক্ষে ক্ষতিকারক, সেই সচেতনতা আজকাল অনেকের মধ্যেই এসে গিয়েছে। কিন্তু সমস্যা হয় অন্য জায়গায়। চিনির বিকল্প বেছে নিতে গিয়ে হিমশিম খেয়ে যান অনেকেই।

স্বাদ চিনির মতো হলেই ভাল হয়, অথচ শরীরের পক্ষে ক্ষতিকারক হবে না, এমন বিকল্প খুঁজে পাওয়াই বেশ সমস্যার। চিনি খাওয়া নিয়ে আবার বেশ কিছু ভুল ধারণাও রয়েছে সাধারণ মানুষের মধ্যে। সেগুলি নিয়েই ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।

অনেকেই সারাদিনে চিনি খাওয়া একেবারে কমিয়ে দিয়ে তার বদলে সুগার ফ্রি, মধু, রিফাইন্ড সুগার ইত্যাদি খেয়ে থাকেন। তবে এ ক্ষেত্রে মনে রাখবেন, চিনির বিকল্প হিসেবে যা বাছলেন, তাতেও কিন্তু কম বেশি একই পরিমাণ ক্যালোরি থাকছে। তাই দৈনিক সুগার ইনটেক কমাতে চাইলে মিষ্টি জাতীয় খাবার খাওয়াই কমিয়ে ফেলতে হবে। আর রান্নায় চিনির পরিমাণ কমাতে হবে।

দৈনিক কতটা চিনি খাওয়া যেতে পারে?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে দক্ষিণ এশিয়দের শরীরের গঠন অনুযায়ী একজন সুস্থ পূর্ণবয়স্ক পুরুষ দিনে ৮ চামচ চিনি খেতে পারে। মহিলারা দিনে ৬ চামচ চিনি খেতে পারেন। তবে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই শরীরের ওজন যথাযথ থাকলেই এই পরিমাণ চিনি খাওয়া যায়। দেহের ওজন অতিরিক্ত হলে এই পরিমাণ চিনি খাওয়া যায় না।

অনেকেরই একটা মস্ত ভুল ধারণা থাকে, চিনি খেলেই ডায়াবেটিস হয়। এটি সম্পূর্ণ ভুল। তবে ডায়াবেটিস ধরা পড়লে সাধারণত চিনি খাওয়ায় নিয়ন্ত্রণ আনার পরামর্শ দেন চিকিৎসকেরা। আবার যারা চিনি অতিরিক্ত খেয়ে থাকেন, তাদের শরীরে ফ্যাট জমে ভবিষ্যতে ডায়াবেটিস হবার সম্ভাবনা থাকে। তবে চিনি খেলেই যে ডায়াবেটিস হবেই, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি চিকিৎসা শাস্ত্রে।

চিনি খাওয়া পুরোপুরি বন্ধ করে দেবেন?

চিকিৎসকের পরামর্শ ছাড়া চিনি খাওয়া একেবারে বন্ধ করে দেবেন না অথবা রাতারাতি খুব কমিয়ে দেবেন না। দেহের শর্করার মাত্রা কমে গেলে তা প্রাণঘাতীও হতে পারে। পরিমাণ কমাতে চাইলে আস্তে আস্তে তা করুন।

ঢাকা ট্রিবিউনসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

ইসলাম

প্রবীণদের সম্মান ও যত্ন ঈমানি দায়িত্ব: কোরআন ও হাদিসের শিক্ষা

সুরা আল-ইসরার ২৩ নম্বর আয়াতে বার্ধক্যে পৌঁছানো মা-বাবাকে ‘উহ্’ পর্যন্ত না বলার নির্দেশ এসেছে; প্রবীণদের খোঁজ নেওয়া, পাশে বসা আর পরামর্শ নেওয়াকে ঈমানি দায়িত্ব বলছে আওয়ার ইসলাম।

আওয়ার ইসলাম১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

মাশরুম ভাজতে গেলে জল বেরিয়ে রবারের মতো হয়ে যায়? পাঁচটি কৌশল

মাশরুম বেশি না ধোয়া, জল বেরোলে আঁচ বাড়ানো, জল শুকানোর পর মশলা আর একেবারে শেষে নুন; মাশরুম রান্নার পাঁচটি সহজ কৌশল।

এই সময়১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

সুখী দাম্পত্যের জন্য কোরআন ও হাদিসের পাঁচ শিক্ষা

এক ঘরে থেকেও স্বামী-স্ত্রী একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন; সুরা রুম, সুরা নিসা, সুরা বাকারা আর মহানবী (সা.)-এর হাদিস ধরে পারিবারিক সম্পর্ক দৃঢ় করার পাঁচটি উপায় তুলে ধরেছেন মুহাম্মাদ মুহসিন মাশকুর।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)