সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৮ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°মেঘলাআর্দ্রতা ৮৮%বাতাস ৫ কিমি/ঘ

ঘর সাজাতে কোন গাছ বেছে নেবেন, যত্ন কেমন হবে?

খাদিজাতুল খোরশেদ খুশি

খাদিজাতুল খোরশেদ খুশি

ঘর সাজাতে অনেকেই ফুল, শোপিস ও নানা ধরনের আসবাব ব্যবহার করেন। এসবের বাইরেও দারুণ ভূমিকা পালন করতে পারে ছোট ছোট গাছ। এতে ঘরের সৌন্দর্যও বৃদ্ধি পায়। পাশাপাশি অক্সিজেন সরবরাহের উৎস হয়। তবে অনেকেই ইনডোর গাছগুলোর সঠিক যত্ন নিতে পারেন না বলে গাছগুলো বাঁচাতে পারেন না।

তাই জেনে নিন, ঘরের ভেতরে কোন গাছ রাখলে ভালো হয় এবং সেগুলোর যত্ন কীভাবে নিতে হয়:

পিস লিলি

ঘরের সৌন্দর্য বাড়াতে পিস লিলি হতে পারে বেস্ট চয়েজ। গাছটির বেশি সূর্যালোক প্রয়োজন হয় না। তাই বসার ঘর, শোবার ঘর কিংবা কাজের জায়গার এমন কোনো কোণে রাখা যায়। তবে সপ্তাহে একদিন সূর্যস্নান করানো ভালো। অন্য গাছের মতো এটিতে প্রতিদিন পানি দেওয়ার প্রয়োজন নেই। গাছের গোড়ার মাটি শুকিয়ে গেলে তারপর পানি দেওয়া উচিত।

স্ন্যাক প্ল্যান্ট

গাছের যত্ন নেওয়ার জন্য বেশি সময় দিতে না পারলে স্ন্যাক প্ল্যান্ট হতে পারে ভালো পছন্দ। কারণ এটি অত্যন্ত কম যত্নেও বেঁচে থাকে। লম্বা ও খাড়া পাতার এই গাছ খুব বেশি জায়গা নেয় না। ফলে ছোট ফ্ল্যাট, অফিসের ডেস্কের পাশ কিংবা ঘরের কোনায় সহজেই রাখা যায়। এ গাছের সুবিধা হলো এটি ঘনঘন পানি দেওয়ার প্রয়োজন হয় না। মাটি শুকিয়ে গেলে পানি দেওয়া যায় এবং অতিরিক্ত পানি দিলে শেকড় পচে যায়। সরাসরি তীব্র রোদে এই গাছ না রেখে ঘরের ভেতর পরোক্ষ বা কম আলোতেও গাছটি রাখা উচিত। তীব্র রোদে রাখলে গাছের পাতা নষ্ট হয়ে যেতে পারে।

মানি প্ল্যান্ট

ইনডোর প্ল্যান্ট কিনে আনলে সর্বপ্রথম যে গাছটি সবাই নিয়ে আসেন, সেটা হলো মানি প্ল্যান্ট। কেউ সুন্দর বোতলে, কেউ টবে আবার কেউ মাটিতেই লাগাচ্ছেন ‌'টাকার গাছ'। মানি প্ল্যান্টের জন্য কিন্তু জল আর সূর্যের আলো দুটোই প্রয়োজন। ঘরোয়া তাপমাত্রায়ই কিন্তু এ গাছ ভালো থাকে। গরমকালে মাটির উপরিভাগ শুকিয়ে গেলে ২-৩ দিন পরপর পানি দিতে হয়। তবে শীতকালে পানি দেওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে।

স্পাইডার প্ল্যান্ট

স্পাইডার প্ল্যান্ট আকর্ষণীয় পাতার জন্য বেশ পরিচিত। বারান্দা, ডেস্ক বা পড়ার টেবিলের কোণায় রাখার জন্য উপযোগী। স্পাইডার প্ল্যান্ট হালকা রোদে ভালো থাকে। কড়া দুপুরের রোদে পাতা পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাই সকাল বা বিকেলের রোদ পেলে ভালো। টবের ওপরের ১ থেকে ২ ইঞ্চি মাটি শুকিয়ে গেলে তবেই পানি দিন। অতিরিক্ত পানি দিলে শেকড় পচে যেতে পারে।

ক্যাকটাস

ইনডোর প্ল্যান্ট হিসেবে ক্যাকটাস বেশ জনপ্রিয়। কেননা এটি সব ধরনের পরিবেশ মানিয়ে নিতে পারে। খুব যত্নের প্রয়োজন হয় না। তবে মাটিতে পানি জমে থাকলে সেই মাটিতে ক্যাকটাস বাড়তে পারে না। সাধারণভাবে বেশিক্ষণ পানি জমে থাকে না এমন মাটিই ক্যাকটাসের জন্য আদর্শ। বসন্ত এবং গরমকালই ক্যাকটাসের বাড়ার সময়। এ কারণে এই সময়ে ক্যাকটাসের বৃদ্ধির জন্য আলাদা যত্ন নিতে হবে। শীতকাল ক্যাকটাসের বিশ্রামের সময়। তাই এসময় মাসে একবার করে পানি দিলেই যথেষ্ট।

রাবার প্ল্যান্ট

রাবার প্ল্যান্ট বা রাবার গাছ সুন্দর ও সহজে পালনযোগ্য একটি জনপ্রিয় ইনডোর প্ল্যান্ট। রাবার প্ল্যান্ট উজ্জ্বল কিন্তু সরাসরি রোদ পছন্দ করে না। ঘরের ভেতর এমন জায়গায় রাখতে হবে, যেখানে জানলার রোদ বা পর্যাপ্ত আলো আসে। সরাসরি রোদে পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গরমকালে সপ্তাহে ২ থেকে ৩ বার পানি দিতে হতে পারে। শীতকালে গাছের বৃদ্ধি কমে যায়। তাই সপ্তাহে ১ বার বা মাটি বেশি শুকালে পানি দেওয়াই ভালো।

লেখক: শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ।

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

জাগো নিউজ ২৪সূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

দীর্ঘ অসুখে ভোগা প্রিয়জনের ঘর জীবাণুমুক্ত রাখবেন যেভাবেদৈনন্দিন

দীর্ঘ অসুখে ভোগা প্রিয়জনের ঘর জীবাণুমুক্ত রাখবেন যেভাবে

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্বাস্থ্য বিভাগ ও পাবলিক হেলথ অন্টারিওর পরামর্শ ধরে আজকের পত্রিকা জানিয়েছে, দুরারোগ্য রোগীর ঘরে শুকনো ঝাড়ু নয়, ভেজা মোছা, হাতের ছোঁয়া লাগা জায়গা প্রতিদিন জীবাণুমুক্ত করা আর আলাদা করে কাপড় ধোয়া জরুরি।

আজকের পত্রিকা১৯ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ভোক্তা-অধিকার আইনের খসড়ায় স্বাস্থ্যসেবা এল, ফাঁক রইল বিনা মূল্যের ডিজিটাল সেবায়মতামত

ভোক্তা-অধিকার আইনের খসড়ায় স্বাস্থ্যসেবা এল, ফাঁক রইল বিনা মূল্যের ডিজিটাল সেবায়

এম এম মুসা তাঁর কলামে লিখেছেন, ২০২৬ সালের ভোক্তা-অধিকার সংরক্ষণ (সংশোধন) আইনের খসড়ায় স্বাস্থ্যসেবা ও ডিজিটাল কমার্স যুক্ত হলেও বিনা মূল্যের ডিজিটাল সেবার ব্যবহারকারী, ঝুঁকিতে থাকা ভোক্তা ও আর্থিক সেবার গ্রাহকেরা সুরক্ষার বাইরে থেকে যাচ্ছেন।

আজকের পত্রিকা১৮ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)