মাছ উৎপাদনে আমাদের ধারাবাহিক সাফল্য অব্যাহত রয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মৎস্যসম্পদ বিষয়ে সর্বশেষ বৈশ্বিক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ মৎস্য উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেছে। বিশ্বের যেসব দেশে মৎস্য উৎপাদনের হার বাড়ছে, সেগুলোর মধ্যে বাংলাদেশ তৃতীয় থেকে এবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। স্বাদুপানির মাছ উৎপাদনের ক্ষেত্রে আমরা আগের মতোই পঞ্চম স্থান ধরে রাখতে সক্ষম হয়েছি।
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নিমতলা গ্রাম। এলাকাটি এখন স্থানীয়দের কাছে মাছ চাষ বিপ্লবের এক অনন্য ক্ষেত্র। বিস্তৃীর্ণ মাঠের নীচু জমিতে বছরে দু’বার ধান হত এখানে। সেখানেই এখন উৎপাদন হচ্ছে শত শত টন মাছ। এখানকার তরুণ জাহাঙ্গীর আলম প্রথমে শখের বসে অল্প জায়গায় মাছ শুরু করেন চাষ। কিন্তু মাছ চাষে গিয়ে বুঝতে পারেন এ উদ্যোগে সাফল্য আনতে সবার আগে দরকার মানসম্মত পোনা। ঠিক এখান থেকেই রচিত হয় তার পুরোদস্তুর মাছ চাষি হয়ে ওঠার গল্প।





মন্তব্য
(০)