সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ নভেম্বর ২০২৬
ঢাকা২৯°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৪%বাতাস ৬ কিমি/ঘ

পাকা ও মিষ্টি লিচু চিনবেন যেভাবে

বাজারে সবে লিচু উঠতে শুরু করেছে। এখনো হয়তো লাল টকটকে পাকা ও মিষ্টি লিচুর দেখা নেই, তবে যেসব লিচু বাজারে এখন বিক্রি হচ্ছে তার বেশিরভাগই হতে পারে কম আধা পাকা ও টক স্বাদের। আবার লিচুর দামও অনেক বেশি।

বাজারে সবে লিচু উঠতে শুরু করেছে। এখনো হয়তো লাল টকটকে পাকা ও মিষ্টি লিচুর দেখা নেই, তবে যেসব লিচু বাজারে এখন বিক্রি হচ্ছে তার বেশিরভাগই হতে পারে কম আধা পাকা ও টক স্বাদের। আবার লিচুর দামও অনেক বেশি।

অনেকেই পাকা ও মিষ্টি লিচু চিনে কিনতে পারেন না। তবে কিছু কৌশল আছে, যার মাধ্যমে আপনি পাকা ও মিষ্টি লিচু চিনে কিনতে পারবেন। চলুন তবে জেনে নেওয়া যাক উপায়-

>> বিভিন্ন জাতের ও রংভেদে লিচু হয়ে থাকে। লাল, কমলা বা হালকা বাদামি রঙেরও লিচু পাওয়া যায়। তবে লাল রঙের লিচু সবাইকে বেশি আকৃষ্ট করে। তাই লিচু কেনার সময় অবশ্যই এর খোসার দিকে লক্ষ্য রাখুন। মনে রাখবেন ভালো লিচু সবসময় উজ্জ্বল রঙের হয়।

>> লিচু যদি বেশি নরম হয় তাহলে তা কিনবেন না। কারণ সেগুলো হয়তো বেশি পাকা। এমন লিচুর বেশিরভাগই নষ্ট হয়।

>> পাকা লিচুর গন্ধ মিষ্টি হয়। নাকের কাছে ধরলেই ওই মিষ্টি গন্ধ টের পাওয়া যায়। কেমিক্যালযুক্ত লিচু নাকে নিলে মিষ্টি গন্ধ পাবেন না।

৩. অনেক সময় ক্রেতাকে আকৃষ্ট করতে লিচুর গায়ে লাল রং দেওয়া হয়। তাই লিচু কেনার পর বাসায় গিয়ে ঘণ্টাখানেক পানিতে ভিজিয়ে রাখার পর তার থেকে রং বের হলেই বুঝতে পারবেন সেটি কাঁচা লিচু।

আরও পড়ুন

>> সব সময় গাঢ় রঙের লিচু কিনবেন ও এর সাইজ যেন এক ইঞ্চি হয়। এমন লিচু পরিপক্ক হয়।

>> নষ্ট বা পচা লিচুর ক্ষেত্রে খেয়াল রাখবেন, এর খোসা বাদামি বা দাগযুক্ত কি না। ফাটল ধরা বা পচা গন্ধযুক্ত লিচু ভুলেও কিনবেন না।

>> লিচু ভালো কি না তা পরীক্ষা করতে এর খোসা ছড়িয়ে দেখুন। যদি দেখেন খোসা সহজেই খুলে আসছে; তাহলে সেটি পাকা ও মিষ্টি।

আর যদি সহজে খোসা না ছাড়ানো যায় কিংবা লিচুর ভেতরের অংশে বাদামি দাগ থাকে তাহলে বুঝবেন সেটি নষ্ট হতে পারে।

>> লিচুর মুখ পচা থাকলে তা কিনবেন না। এমন লিচুর ভেতরেও নষ্ট থাকে। তাই ডালযুক্ত আছে এমন লিচু কিনুন।

>> লিচু খুব দ্রুত পাকে। তাই পাকার আগেই লিচু সংরক্ষণ করা হয়। যদি আধা পাকা লিচুও কিনে আনেন, তাহলে ফ্রিজে যথাযথভাবে সংরক্ষণ করলে ২-৩ দিনের মধ্যেই লিচু পেকে যাবে।

>> ভুলেও কখনো লিচুর বীজ খাবেন না। এতে থাকে বিষাক্ত উপাদান। এই বীজ খেয়ে ফেললে পেটে নানা সমস্যা হতে পারে।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

খাগড়াছড়িতে মাল্টা চাষে ভাগ্য বদল, রয়েছে কিছু চ্যালেঞ্জও

পাহাড়ের ঢালে সারি সারি মাল্টার গাছ। সবুজ পাতার ফাঁকে ঝুলছে থোকায় থোকায় মাল্টা। বাগানে ভালো ফলন, বাজারে চাহিদা-সব মিলিয়ে পাহাড়ের চাষীদের মুখে এখন স্বস্তির হাসি। মাল্টা চাষ বদলে দিয়েছে তাদের জীবিকা, তৈরি হয়েছে স্থানীয় শ্রমজীবী মানুষের কর্মসংস্থান। তবে সম্ভাবনার এ বাগানে রয়েছে কিছু সংকটও। সংরক্ষণের ব্য

জাগো নিউজ ২৪১৪ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
সিরাজগঞ্জের বাগবাটি হাটে দিনে ৩০ থেকে ৩৫ টন জলপাই বিক্রিএগ্রোবিজ

সিরাজগঞ্জের বাগবাটি হাটে দিনে ৩০ থেকে ৩৫ টন জলপাই বিক্রি

সিরাজগঞ্জ সদরের বাগবাটি জলপাই হাটে মৌসুম শুরুর পর প্রতিদিন হাট বসছে; উপজেলায় ১০১ হেক্টরে জলপাইয়ের আবাদ, উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯০৫ মেট্রিক টন।

কৃষি সময়১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ধুরুং নদীর চরে সাম্মাম চাষে এখলাছ উদ্দিনের সাফল্যফল

ধুরুং নদীর চরে সাম্মাম চাষে এখলাছ উদ্দিনের সাফল্য

চট্টগ্রামের ফটিকছড়িতে ৪০ শতক জমিতে প্রথমবার সাম্মাম চাষ করে এখলাছ উদ্দিন এরই মধ্যে ১ হাজার ৮০০ কেজি ফল বিক্রি করে ১ লাখ ৮ হাজার টাকা আয় করেছেন।

কৃষি সময়১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)