সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

বর্ষাকালে সবজি চাষ করার নিয়ম

বর্ষাকালে সবজি চাষ করার আগে জমি চাষের নিয়ম জানা জরুরি। এ সময় সবজি চাষের জন্য যদি ভালোভাবে জমি তৈরি করেন; তাহলে ভালো ফলন পাবেন। তাই আগে জানতে হবে, বর্ষাকালে সবজি চাষের জন্য কী কী পদ্ধতি অবলম্বন করলে বেশি ফলন পাওয়া যাবে। জমি প্রস্তুত সবজি চাষের প্রথম ধাপ হচ্ছে জমি নির্বাচন এবং মাটি প্রস্তুত করা। জমি এ

শাকসবজি

বর্ষাকালে সবজি চাষ করার আগে জমি চাষের নিয়ম জানা জরুরি। এ সময় সবজি চাষের জন্য যদি ভালোভাবে জমি তৈরি করেন; তাহলে ভালো ফলন পাবেন। তাই আগে জানতে হবে, বর্ষাকালে সবজি চাষের জন্য কী কী পদ্ধতি অবলম্বন করলে বেশি ফলন পাওয়া যাবে। জমি প্রস্তুত সবজি চাষের প্রথম ধাপ হচ্ছে জমি নির্বাচন এবং মাটি প্রস্তুত করা। জমি এমনভাবে প্রস্তুত করতে হবে যেন জমিতে পানি জমে না থাকে। অতিরিক্ত পানি জমে থাকলে গাছের শিকড় পচা রোগ হতে পারে। ফলে বড় ধরনের ক্ষতির মধ্যে পড়তে পারেন।

মাটি চাষভালোভাবে জমিতে চাষ দিতে হবে। মাটি যেন ঝুরঝুরে হয়ে যায়। মৌসুমে ফসলের ওপর ভিত্তি করে বেড তৈরি করা ভালো।

ভালো বীজযে কোনো ফসল ফলানোর আগে সঠিক বীজ নির্বাচন করা খুবই জরুরি। বিভিন্ন কীটপতঙ্গ ও রোগের প্রতিরোধ ক্ষমতা বেশি এমন মান নিশ্চিত করতে হবে। বর্ষায় হাইব্রিড জাতের বীজ বেছে নেওয়া ভালো।

কীটপতঙ্গ প্রতিরোধসাধারণত অন্য মৌসুমের চেয়ে বর্ষায় সবচেয়ে বেশি কীটপতঙ্গের আনাগোনা দেখা যায়। কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করতে কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে কীটনাশক প্রয়োগ করতে হবে। এ ছাড়া প্রাকৃতিক উপায়ে বা নিমের তেল ব্যবহার করে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করা যায়।

জমিতে সেচবর্ষায় প্রচুর বৃষ্টি হয়। তাই জমিতে পরিমাণমতো পানি দিতে হবে। যদি অতিরিক্ত পানি জমে যায়, তাহলে পানি নিষ্কাশন করুন।

মালচিং ব্যবহারবর্ষায় সবজি চাষের অন্যতম পদ্ধতি হচ্ছে মালচিংয়ের ব্যবহার। মালচিং ব্যবহারে মাটির আর্দ্রতা ধরে রাখা যায়। এ ছাড়া আগাছা দমন করে এবং মাটিতে পুষ্টি উপাদান তৈরি করে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()