কেমন আছেন সদ্য গ্রাম হারানো শহরের মানুষেরা
চারদিকে নদীর মতোই কিছুকাল আগেও গ্রাম বেষ্টিত ছিল রাজধানী ঢাকা। সম্প্রসারিত নগরের গ্রাসে সেসব গ্রামও হারিয়ে গেছে দিনে দিনে । গ্রামের মানুষগুলো এখন স্বপ্নের শহরে অনেকটা অচেনা নাগরিক। তারা হাতড়ে বেড়ান কৃষিক্ষেত, বাড়ির উঠোন আর মায়াভরা পুরোনো জীবন। কেউ কেউ হিসাব করেন লাভ লোকসানের।
কিছুদিন আগেও ঢাকার সবচেয়ে কাছের গ্রাম ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের গ্রামগুলো। এখানকার ফসলের ক্ষেত, মেঠোপথ, বাড়ির উঠোন আর কৃষিজীবী জনগোষ্ঠির প্রাত্যহিক জীবনের ক্ষেত্রগুলোতে এখন বহু মানুষের ‘স্বপ্নের প্লট’।





মন্তব্য
(০)