সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮০%বাতাস ৫ কিমি/ঘ

পশ্চিমবঙ্গে নিষেধাজ্ঞা শেষে ধরা পড়ছে ইলিশ

বঙ্গোপসাগর এবং সুন্দরবনের নদীগুলোতে ইলিশ মাছ সেভাবে পাওয়া যাচ্ছিল না। এরপরেই ইলিশের প্রজনন যথাযথ পরিবেশ রক্ষা এবং মা ইলিশ সংরক্ষণের জন্য ১১ দিনের সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকেই সুন্দরবনের বিভিন্ন অঞ্চল এবং দীঘা থেকে জেলেদের ট্রলার পাড়ি দিয়েছিল বঙ্গোপসাগরে।

বঙ্গোপসাগর এবং সুন্দরবনের নদীগুলোতে ইলিশ মাছ সেভাবে পাওয়া যাচ্ছিল না। এরপরেই ইলিশের প্রজনন যথাযথ পরিবেশ রক্ষা এবং মা ইলিশ সংরক্ষণের জন্য ১১ দিনের সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকেই সুন্দরবনের বিভিন্ন অঞ্চল এবং দীঘা থেকে জেলেদের ট্রলার পাড়ি দিয়েছিল বঙ্গোপসাগরে।

এসব ট্রলারের মধ্যে বেশ কিছু ট্রলার নামখানা, রায়দিঘি, পাথরপ্রতিমা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ ছাড়াও দীঘায় ফিরেছে। এতে দেখা গেছে জেলেদের জালে একটু বড় সাইজের ইলিশ ধরা পড়েছে।

তবে ইলিশ ধরা পড়লেও এখনো বড় সাইজের ইলিশ খুচরা বাজারে আসছে না। যেসব ইলিশ জেলেদের জালে ধরা পড়েছে সেগুলো একটু বড় সাইজ হওয়ার কারণে জেলেদের ধারণা আরও ইলিশ মাছ রয়েছে বঙ্গোপসাগরে।

যেসব ইলিশ ধরা পড়েছে সেগুলো প্রায় এক কেজি ওজন বা তার থেকে একটু কম ওজনের। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১ কেজি ওজনের ইলিশ ১২ শো রুপি থেকে ১৩ শো রুপিতে। এছাড়াও একটু ছোট সাইজের অর্থাৎ ৮০০ গ্ৰাম থেকে ৯০০ গ্ৰামের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার রুপিতে।

কলকাতার পার্শ্ববর্তী শহর উশুমপুর বটতলা মাছের বাজারের খুচরা মাছ বিক্রেতা লক্ষন পাল জানান, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এখন আবার হঠাৎ করে ইলিশ মাছ বাজারে পাওয়া যাচ্ছে, তবে দাম একটু বেশি। তিনি বলেন, আমরা আশা করছি আরও ইলিশ মাছ পাওয়া যাবে এবং দাম অনেকটাই কমে আসবে।

যেহেতু জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে তাই সব ট্রলার বঙ্গোপসাগরে যাওয়ার জন্য এরই মধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেছে। এমনটাই জানিয়েছেন মৎস্যজীবী সংগঠনের সভাপতি আলোক হালদার। তার মতে, দীর্ঘ ১১ দিন নিষেধাজ্ঞা থাকার ফলে ইলিশ মাছ ধরা হয়নি। সে কারণে জালে ইলিশ ধরা পড়ছে। শীতের মৌসুম শুরুর সঙ্গে সঙ্গেই ধীরে ধীরে ইলিশ জালে কম ধরা পড়বে। ফলে আমরা যতটা সম্ভব আপ্রাণ চেষ্টা করবো যেন বেশি সংখ্যায় ট্রলার পাঠিয়ে ইলিশ মাছ ধরে আনা সম্ভব হয়।

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

পদ্মা-যমুনার মোহনায় জেলের জালে ৭২ কেজির তিন মাছ, বিক্রি প্রায় ১ লাখ ৬০ হাজারে

রাজবাড়ীর দৌলতদিয়ার কাছে পদ্মা-যমুনার মোহনায় জেলে সেকেন হালদারের জালে ধরা পড়েছে ২৫ ও ২২ কেজির দুটি কাতল এবং ২৫ কেজির একটি বাঘাইড়; নিলাম আর পরের হাতবদলে তিনটি মাছের দাম দাঁড়ায় প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

এগ্রিকেয়ার২৪৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

দিরাইয়ের হাওরে কমছে দেশীয় মাছ, কারণ বলছেন কীটনাশক আর বিলে বিষ

সুনামগঞ্জের দিরাইয়ের হাওর, খাল ও বিলে সারাদিন জাল ফেলেও দেশীয় মাছ মিলছে না; স্থানীয়রা ধানখেতে রাসায়নিকের অতিরিক্ত ব্যবহার, ইজারা দেওয়া বিলে বিষ প্রয়োগ ও প্রজননক্ষেত্র নষ্ট হওয়াকে দায়ী করছেন।

কৃষি সময়৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কিশোরগঞ্জের মেঘনা বিলে তিন ফসলি জমিতে মাছের ঘের, মাটি যাচ্ছে ইটভাটায়

কিশোরগঞ্জ সদরের মেঘনা বিলে তিন ফসলি জমি কেটে মাছের ঘের তৈরি ও সেই মাটি ইটভাটায় বিক্রির অভিযোগ তুলেছেন কৃষকেরা; বাঁধে পাঁচ বিলের পানি আটকে আমন-বোরো ডোবার আশঙ্কা।

কৃষি সময়৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)