সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘ

মৌসুমি ফলে ভরপুর পাহাড়ি বাজার

মধুমাস জ্যৈষ্ঠে রসালো ফলে ভরে উঠেছে পাহাড়ের বাজার। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে এসব ফল বাজারে নিয়ে আসছেন পাহাড়িরা। বেচাকেনাও বেশ জমে উঠেছে।

ফল

মধুমাস জ্যৈষ্ঠে রসালো ফলে ভরে উঠেছে পাহাড়ের বাজার। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে এসব ফল বাজারে নিয়ে আসছেন পাহাড়িরা। বেচাকেনাও বেশ জমে উঠেছে।

মঙ্গলবার (২৩ মে) সকালে রাঙ্গামাটি শহরের কলেজ গেট, বনরুপা, রিজার্ভ বাজার, তবলছড়ি বাজার ঘুরে দেখা যায়, বাজারে ঝুড়ি ঝুড়ি আম, লিচু ও কাঁঠাল নিয়ে এসেছেন প্রান্তিক কৃষকরা। কৃষকদের কাছ থেকে এসব ফল কিনছেন মৌসুমি ব্যবসায়ীরা। যা যাবে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়। কিছু কৃষক স্থানীয় বাজারে খুচরা বিক্রি করছেন রসালো এ মৌসুমি ফল।

প্রকারভেদে দেশি কিছু আম বিক্রি হচ্ছে ৪০-৮০ টাকা কেজি। দেশি লিচু কেজি ৬০-৭০ টাকা এবং প্রতি পিস কাঁঠাল আকার অনুসারে ৮০-১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কলেজ গেট বাজারের ফল ব্যবসায়ী আব্দুল রব বলেন, 'কলেজ গেট থেকে কিছু কাঁঠাল কিনেছি। আরও কিছু কেনা কাঁঠাল ফিশারি ঘাটে রাখা আছে। এগুলো একসঙ্গে ট্রাকে করে চট্টগ্রাম নিয়ে যাবো।'

কৃষক রত্না চাকমা বলেন, 'আমার বাড়ির পাশে বেশ কয়েকটি আমগাছ আছে। গতকাল সেখান থেকে আম পেড়ে আজ বাজারে বিক্রি করতে এসেছি।'

প্রভা চাকমা নামের আরেকজন জাগো নিউজকে বলেন, 'বাড়ি পাশে বেশকিছু আম ও লিচুগাছ লাগিয়েছিলাম। সেগুলোতে এবছর বেশ ভালো ফলন এসেছে। সে আম ও লিচু বিক্রি করতে এসেছি। বেচাকেনা ভালোই হচ্ছে।'

সাইফুল উদ্দীন/এসআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

তালের চিনি ও গুড় তৈরি করবেন যেভাবে

তালগাছ গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এবং পরিবেশ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। তালগাছ বাংলাদেশের সব এলাকায় অযত্ন-অবহেলায় জন্মে। এ গাছ পানি ছাড়াই দীর্ঘদিন বাঁচতে পারে। আবার গাছের গোড়ায় পানি দাঁড়ালেও সহজে মারা যায় না। তালগাছ রাস্তার ধারে, বাড়ির আশেপাশে, জমির আইলে, পুকুরপাড়, রেললাইন ইত্য

জাগো নিউজ ২৪১৭ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
ফল

কলার ছড়ির ভেতর লুকিয়ে ছিল ফণিমনসা সাপ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে খয়েরি রঙের একটি ফণিমনসা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()
মৌসুমি ফলে ভরপুর পাহাড়ি বাজার | দা এগ্রো নিউজ