সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩০°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৭৭%বাতাস ১৩ কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

দেশে লবণ চাষীদের দুর্দিন

দেশের লবণ চাষীদের চলছে দুর্দিন। লবণ উৎপাদনের সব উপকরণের দাম বেড়ে গেলেও মাঠ পর্যায়ে লবণের দাম নেই। আর এ কারণেই লবণ চাষের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ৫০ লাখ মানুষ পড়েছেন বিপাকে।

দেশের লবণ চাষীদের চলছে দুর্দিন। লবণ উৎপাদনের সব উপকরণের দাম বেড়ে গেলেও মাঠ পর্যায়ে লবণের দাম নেই। আর এ কারণেই লবণ চাষের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ৫০ লাখ মানুষ পড়েছেন বিপাকে।

লবণ চাষের অনুকুল অবস্থা ফিরিয়ে আনার জন্য জরুরি ভিত্তিতে সরকারের সুদৃষ্টি চেয়েছেন চাষীরা।

কক্সবাজার সদরের চৌফলদন্ডি গ্রামের মাঠ ও বিস্তীর্ণ জমি দেশে লবণ উৎপাদনের অন্যতম এলাকা। এখানে সমুদ্রের পানি সংরক্ষণের মাধ্যমে উৎপাদন করা হয় লবণ।

আপাতদৃষ্টিতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে লবণ উৎপাদনের এই বিষয়টি সস্তা ও সহজলভ্য মনে হলেও, মোটেও সহজ নয়। জমি লিজ থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত কানি প্রতি সনাতন পদ্ধতিতে লবণ উপাদনে ব্যয় হয় ৭২ হাজার টাকা। আর আধুনিক বা পলিথিন পদ্ধতিতে ব্যয় হয় ৮০ হাজার টাকা।

অথচ প্রতি কানিতে এবার লবণ বিক্রি হচ্ছে ৬৬ হাজার টাকা। এতে একেবারেই দিশেহারা হয়ে পড়েছেন লবণ চাষীরা।

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ জায়গা রাখা লবণ শিল্পের বর্তমান বেহাল অবস্থা নিয়ে আলোচনা উঠে আসে গত ২০ মার্চ কক্সবাজারে আয়োজিত আগামীর বাজেট ভাবনা নিয়ে প্রাক-বাজেট আলোচনা কৃষি বাজেট কৃষকের বাজেটেও।

এদিকে ভুক্তভোগীদের অভিযোগ, লবণের বর্তমান পরিস্থিতি নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হয়নি।

এ শিল্পকে রক্ষার স্বার্থে প্রয়োজনীয় সরকারি নজর বৃদ্ধি করা হোক, এমন আশা সংশ্লিষ্টদের।

শাইখ সিরাজদা এগ্রো নিউজ

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
ফল

পেয়ারায় বাড়ছে তরুণদের বাণিজ্যিক আগ্রহ

দেশে বহু তরুণের হাত ধরে গড়ে উঠছে নতুন নতুন বাণিজ্যিক পেয়ারা বাগান। সব মিলিয়ে পেয়ারার বাজার এখন প্রায় ১০ হাজার কোটি টাকার। তবে এই বিশাল বাজার ধরে রাখতে প্রয়োজন মূল্য সংযোজন, সংরক্ষণ ও টেকসই আধুনিক বাজারব্যবস্থা।

শাইখ সিরাজ১৫ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

()