সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

গরমে পেট ঠান্ডা রাখতে খান কাঁচা আমের টক

প্রচণ্ড দাবদাহে জনজীবন এখন অতীষ্ট। এ সময় সুস্থ থাকাটাই যেন বড় চ্যালেঞ্জের। এই গরম কী খেলে শরীর ঠান্ডা থাকবে, এখন তা নিয়ে প্রশ্ন সবার মনে। এখন যেহেতু আমের মৌসুম, তাই পেট ঠান্ডা রাখতে খেতে পারেন কাঁচা আমের টক। কাঁচা আমের সব পদই দুর্দান্ত মুখরোচক। গরমে কাঁচা আম খাওয়ার বেশ কিছু উপকারিতা আছে।

ফল

প্রচণ্ড দাবদাহে জনজীবন এখন অতীষ্ট। এ সময় সুস্থ থাকাটাই যেন বড় চ্যালেঞ্জের। এই গরম কী খেলে শরীর ঠান্ডা থাকবে, এখন তা নিয়ে প্রশ্ন সবার মনে। এখন যেহেতু আমের মৌসুম, তাই পেট ঠান্ডা রাখতে খেতে পারেন কাঁচা আমের টক। কাঁচা আমের সব পদই দুর্দান্ত মুখরোচক। গরমে কাঁচা আম খাওয়ার বেশ কিছু উপকারিতা আছে।

গরমে কাঁচা আম পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। এছাড়া লিভারের সমস্যা থেকে রেহাই দেয় কাঁচা আম। চুল ও ত্বকের জন্য় এটি উপকারী। কারণ এর মধ্যে আছে ভিটামিন এ ও ভিটামিন সি'র মতো একাধিক পুষ্টিগুণ।

পাশাপাশি জিঙ্ক ও আয়রনের সমৃদ্ধ উৎস এটি। হার্টের জন্য়ও ভালো কাঁচা আম। তাই বিশেষজ্ঞরা গরমে এটি নিয়মিত খেতে বলেন। যারা কাঁচা আমের বাহারি পদ খেতে পছন্দ করেন, তারা তৈরি করে নিতে পারে কাঁচা আমের সুস্বাদু টক। রইলো রেসিপি-

উপকরণ

১. কাঁচা আম ৩-৪টি ২. সরিষা সামান্য৩. তেজপাতা৪. শুকনো মরিচ,৫. লবণ স্বাদমতো৬. হলুদ ১ চা চামচ৭. পানি ১ কাপ ৮. চিনি ৩-৪ চামচ ও৯. তেল সামান্য।

পদ্ধতি

প্রথমে কাঁচা আমের খোসাগুলো একে একে ছাড়িয়ে নিতে হবে। এবার এগুলোর গায়ে লবণ ও হলুদ মাখিয়ে রাখুন। তবে বেশিক্ষণ এই অবস্থায় রেখে দেওয়া যাবে না। এরপর একটি কড়াইয়ে এবার সামান্য তেল গরম করে নিতে হবে।

তেল হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে সরিষা, শুকনো মরিচ ও তেজপাতা ফোড়ন।ফোড়ন অল্প ভেজে নিয়ে লবণ-হলুদ মাখানো আমগুলো দিয়ে দিন।

এবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানো হয়ে এলে এর মধ্যে অল্প পানি দিয়ে ফুটতে দিয়ে দিন। মিশ্রণটি ভালো করে ফুটে এলে এর মধ্যে অল্প চিনি মিশিয়ে দিন। এবার দেখতে থাকুন মিশ্রণটি ঘন হচ্ছে কি না। অল্প ঘন হয়ে এলে নামিয়ে নিলেই তৈরি কাঁচা আমের টক।

জেএমএস/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

পুকুরপাড়ের মাচায় হলুদ-কালো তরমুজ: সোনারগাঁয়ে এক লাখ খরচে চার লাখ লাভের আশা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গৌরবরদী গ্রামের কৃষক রমজান আলী সাত বিঘা জমিতে মাচা তৈরি করে অসময়ের কালাচান ও তৃপ্তি জাতের তরমুজ চাষ করছেন; পুকুরে মাছ আর পাড়ে করলা-লাউ চাষ মিলিয়ে মাসে গড়ে প্রায় ৫০ হাজার টাকা আয় তাঁর।

কৃষি সময়২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

তাপপ্রবাহ-খরায় ফ্রান্সের ওয়াইন উৎপাদন ৭০ বছরের সর্বনিম্নের পথে, বোর্দোয় উঠছে আঙুরবাগান

ফরাসি কৃষি মন্ত্রণালয়ের পূর্বাভাসে ২০২৬ সালে টানা তৃতীয় বছর উৎপাদন কমছে; বারগান্ডিতে স্বাভাবিকের অর্ধেক ফলন, ১৪ আগস্টে ইতিহাসের আগাম আঙুর সংগ্রহ, আর চাহিদা কমায় হেক্টরপ্রতি ৪ হাজার ইউরো সহায়তায় বাগান তুলে ফেলছেন চাষিরা।

অর্থসূচক২০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

সেপ্টেম্বরেও গাছে আম: সাপাহারের ৭৫ বিঘার বাগানে গৌরমতি-কাটিমনে ৬৩ লাখ টাকার আশা

নওগাঁর সাপাহারে সোহেল রানার বরেন্দ্র এগ্রো বাগানে ১,৮০০ গৌরমতি ও ১,৭০০ কাটিমন গাছে অসময়ের আম ঝুলছে; মণপ্রতি ৭ থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

কৃষি সময়২০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()