সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১২ নভেম্বর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৬%বাতাস ৬ কিমি/ঘ

১৮০ কোটি টাকার চিনি ও মসুর ডাল কিনবে সরকার

১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনতে প্রায় ১৮১ কোটি টাকা ব্যয় করবে সরকার। এর মধ্যে চিনি কিনতে ব্যয় হবে ১০৩ কোটি ৯৫ লাখ টাকা এবং মসুর ডাল কিনতে ব্যয় হবে ৭৬ কোটি ৭৭ লাখ টাকা। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে স্থানীয় দুটি প্রতিষ্ঠান থেকে এসব পণ্য কেনা হবে।

১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনতে প্রায় ১৮১ কোটি টাকা ব্যয় করবে সরকার। এর মধ্যে চিনি কিনতে ব্যয় হবে ১০৩ কোটি ৯৫ লাখ টাকা এবং মসুর ডাল কিনতে ব্যয় হবে ৭৬ কোটি ৭৭ লাখ টাকা। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে স্থানীয় দুটি প্রতিষ্ঠান থেকে এসব পণ্য কেনা হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ১০ হাজার মেট্রিক টন চিনি কেনা হবে। ৫০ কেজির বস্তায় এসব চিনি সরবরাহ করা হবে। এতে মোট ব্যয় হবে ১০৩ কোটি ৯৫ লাখ টাকা। ভ্যাট ও ট্যাক্সসহ প্রতি কেজি চিনির দাম পড়বে ১০৩ টাকা ৯৫ পয়সা।

দরপত্রে সর্বনিম্ন দরদাতা হিসেবে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডকে (ফ্রেশ) চিনি সরবরাহের জন্য সুপারিশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ঠিকানা ঢাকার গুলশান-১-এর ফ্রেশ ভিলা।

অন্যদিকে, একই পরিমাণ অর্থাৎ ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করেছে কমিটি। ৫০ কেজির বস্তায় এসব ডাল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৭৬ কোটি ৭৭ লাখ টাকা। ভ্যাট ও ট্যাক্সসহ প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ৭৬ টাকা ৭৭ পয়সা।

দরপত্রে সুপারিশকৃত দরদাতা হিসেবে রয়েছে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির কার্যালয় ঢাকার কারওয়ান বাজারের টি কে ভবনে।

দুটি পণ্যই ই-জিপি ব্যবস্থায় স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে কেনার প্রস্তাব করা হয়েছে।

সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাব দুটি অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। এ দুটি ক্রয়ে সরকারের মোট ব্যয় হবে ১৮০ কোটি ৭২ লাখ টাকা।

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

লবণাক্ত উপকূলে চায়না ম্যান্ডারিন মালটার বাগান, পাইকগাছার বেলালের সাফল্যফল

লবণাক্ত উপকূলে চায়না ম্যান্ডারিন মালটার বাগান, পাইকগাছার বেলালের সাফল্য

খুলনার পাইকগাছায় কপোতাক্ষের তীরে পাঁচ বিঘায় চার শতাধিক মালটা গাছে এবার বাম্পার ফলন; বাগান থেকেই কেজি ২৫০ টাকায় বিক্রি করছেন তরুণ উদ্যোক্তা বেলাল হোসেন।

আর টিভি অনলাইন১২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ভূমিহীন কৃষকদের বিনা জামানতে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ, বাংলাদেশ ব্যাংকের দেড় হাজার কোটির তহবিলএগ্রোবিজ

ভূমিহীন কৃষকদের বিনা জামানতে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ, বাংলাদেশ ব্যাংকের দেড় হাজার কোটির তহবিল

ভূমিহীন ও প্রান্তিক কৃষক, শিক্ষার্থী, প্রবাসী ও বিদেশফেরত শ্রমিকদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল করেছে বাংলাদেশ ব্যাংক; ৭ শতাংশ সুদে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণে জামানত লাগবে না।

ইত্তেফাক১২ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোবিজ

রমজানে ৫২০ ট্রাকে পণ্য বেচবে টিসিবি, সুবিধা পাবেন প্রায় ৪০ লাখ মানুষ

গত রমজানের ৪৫০টির জায়গায় এবার ৫২০টি ট্রাকে সাশ্রয়ী দামে পণ্য বিক্রির পরিকল্পনা করেছে টিসিবি; উপকারভোগী ছয় লাখ বাড়িয়ে প্রায় ৪০ লাখ করার লক্ষ্য।

ইত্তেফাক১২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)