সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

চুয়াডাঙ্গায় জনপ্রিয়তা পেয়েছে ‘সোনার দানা’ জৈব সার

দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের উৎপাদিত জৈব সার 'সোনার দানা' কৃষকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। জমির উর্বরতা বৃদ্ধি এবং ফসলের অধিক ফলনের কারণে দিন দিন এই সারের চাহিদা বাড়ছে। কৃষকেরা জানিয়েছেন, সোনার দানা ব্যবহার করে ধান, আখ, পেঁপে, বিভিন্ন সবজি, পান এবং ফুল চাষে আগের তুলনায় ফলন অনে

শাকসবজি

দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের উৎপাদিত জৈব সার 'সোনার দানা' কৃষকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। জমির উর্বরতা বৃদ্ধি এবং ফসলের অধিক ফলনের কারণে দিন দিন এই সারের চাহিদা বাড়ছে। কৃষকেরা জানিয়েছেন, সোনার দানা ব্যবহার করে ধান, আখ, পেঁপে, বিভিন্ন সবজি, পান এবং ফুল চাষে আগের তুলনায় ফলন অনেক বেড়ে গেছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২০১২ সালে দর্শনা কেরু চিনিকলে প্রেসমাড ব্যবহার করে 'সোনার দানা' নামে জৈব সার উৎপাদন শুরু হয়। শুরু থেকেই এটি জমির গুণমান উন্নত করতে সহায়তা করছে এবং বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

কেরু চিনিকলের উৎপাদন ও প্ল্যান্ট ম্যানেজার জাকির হোসেন বলেন, ‌'২০২৪-২০২৫ অর্থবছরে আমরা ২,১৯.৯৯৫ মেট্রিক টন জৈব সার উৎপাদন করেছি এবং প্রায় ৭৮ লাখ টাকা লাভ করেছি। একই অর্থবছরে মোট ১,৬৩০ মেট্রিক টন উৎপাদন হয়েছে। আমাদের লক্ষ্য চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়ানো এবং কৃষকদের সুবিধা নিশ্চিত করা। বর্তমানে প্রতি মাসে গড়ে ১৩৬ মেট্রিক টন হারে সার উৎপাদন হচ্ছে।'

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাব্বিক হাসান বলেন, 'সোনার দানা ব্যবহার করে ধান, আখ, পেঁপে, বিভিন্ন সবজি এবং ফুলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। ধীরে ধীরে এই জৈব সার দর্শনার সীমা পেরিয়ে দেশের বিভিন্ন জেলার কৃষকের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা চাহিদা অনুযায়ী উৎপাদন বৃদ্ধি করে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমাতে চাই। পাশাপাশি, এ উদ্যোগ এলাকার বেকার সমস্যা কমাতেও সাহায্য করবে।'

স্থানীয় কৃষক মো. হাবিবুর রহমান বলেন, 'সোনার দানা ব্যবহার করলে ধান ও সবজির ফলন আগের চেয়ে অনেক বেশি হচ্ছে। এটি আমাদের আয়ের ওপর সরাসরি প্রভাব ফেলছে।'

বর্তমানে কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড দেশের বিভিন্ন জেলায় জৈব সারের চাহিদা মেটাতে উৎপাদন বাড়াচ্ছে। কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের জৈব সার কৃষির টেকসই উন্নয়ন এবং রাসায়নিক সার কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

হুসাইন মালিক/এসইউ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()