সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৫°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.২ মিমি

গোবিন্দভোগ ১২০, বোম্বাই লিচু ৪৫০ টাকা

বাজারে মৌসুমি ফলের ভরপুর সমাহার এখনো শুরু হয়নি। তবে সাতক্ষীরার আম ও ঈশ্বরদীর লিচু এসেছে বাজারে। নতুন এসব ফলের কদরও বেশি। তবে দাম চড়া।

ফল

বাজারে মৌসুমি ফলের ভরপুর সমাহার এখনো শুরু হয়নি। তবে সাতক্ষীরার আম ও ঈশ্বরদীর লিচু এসেছে বাজারে। নতুন এসব ফলের কদরও বেশি। তবে দাম চড়া।

শনিবার (১৮ মে) ঢাকার বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি সাতক্ষীরার গোবিন্দভোগ আম ১২০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। কিছু বাজারে হিমসাগর আমও দেখা গেছে, তবে ততটা নয়। এ আমের দাম পড়ছে ১৮০ টাকার ওপরে।

অন্যদিকে, ঈশ্বরদীর বিখ্যাত বোম্বাই লিচু বাজারে এসেছে। প্রতি একশো লিচুর দাম ৪৫০ থেকে ৫০০ টাকা। কোথাও আরও বেশি চাওয়া হচ্ছে।

দেশের লিচুর রাজধানী হিসেবে পরিচিত পাবনার ঈশ্বরদী। তবে বাজারে এখনো ওই এলাকার বড় রসাল লিচু পুরোদমে আসতে শুরু করেনি। এখন যে লিচুগুলো বিক্রি হচ্ছে সেগুলো আকারে খুব বেশি বড় নয়। যে কারণে এসব লিচুর দামে ক্রেতারা কিছুটা অস্বস্তি দেখাচ্ছে।

রামপুরা বাজারে মৌসুমি ফল কিনতে এসে শামসুজ্জামান বলেন, লিচু ছোট, তারপরেও দাম বেশি চাচ্ছে। শুরুতে একটু দাম বেশি থাকে। তবে এবার দামের তুলনায় লিচুর মান ভালো নয়। আবার অনেক বিক্রেতা দিনাজপুর থেকেও লিচু আসছে বলে জানান। তবে অন্যান্য এলাকার লিচুগুলো এখনো পরিপক্ব নয়।

বাড্ডা বাজারে লিচু বিক্রেতা সফিক মিয়া বলেন, এবার প্রচণ্ড গরমে লিচুর ফলন কম হয়েছে। সাইজও ছোট। তবে দাম বেশি।

কারওয়ান বাজারে পাইকারি ফল বিক্রেতা চাঁন মিয়া বলেন, এ মৌসুমের আবহাওয়া লিচুর জন্য প্রতিকূল ছিল। রাতে ঠান্ডাভাব ও দিনে প্রচণ্ড গরম ছিল। পর্যাপ্ত বৃষ্টিও হয়নি। ফলে শুরুতেই লিচুর ফুল বেরিয়েছে ৬০ শতাংশ। ফুল থেকে গুটি হওয়ার সময় তীব্র রোদে কিছু ঝরে গেছে। বৃষ্টি না হওয়ায় গাছেই কিছু লিচু ফেটে নষ্ট হয়েছে। ফলে লিচুর সরবরাহ কম।

তিনি বলেন, দুই সপ্তাহ আগে মোজাফফর জাতের দেশি লিচু বিক্রির মধ্যদিয়ে বেচাকেনা শুরু হয়েছে। এক সপ্তাহ ধরে বাজারে আসছে সুস্বাদু বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু। তবে ঈশ্বরদীর বোম্বাই লিচুর পরিমাণই এখন বেশি।

অন্যদিকে, সাতক্ষীরা ছাড়া অন্যান্য এলাকায় এখনো আম পরিপক্ব নয়। আমের দাম কিছুদিন পরে কমবে মন্তব্য করে বাড্ডা বাজারের আরেক ফল বিক্রেতা এনামুল হক বলেন, এখন নতুন ফল, শুধু সাতক্ষীরা থেকেই বেশি আসছে। তাই দাম মোকামেও চড়া। কয়েকদিন পর সব এলাকার ফল এলে দাম কমে যেতে পারে।

ঢাকার পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, দাম যেমনই হোক, নতুন এসব রসালো ফল কিনতে মানুষের বেশ আগ্রহ দেখা গেছে। বলা চলে, বেশ পুরোদমে আম-লিচু কেনাবেচা চলছে। পাইকারি বাজার থেকে ফলের দোকান এমনকি ভ্যানে লিচু নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়।

মিন্টু হক নামের একজন ক্রেতা বলেন, বাজারে নতুন এলে দু-একদিন বাচ্চাদের জন্য নিতে হয়। দাম বিষয় না।

এনএইচ/এমএএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

পুকুরপাড়ের মাচায় হলুদ-কালো তরমুজ: সোনারগাঁয়ে এক লাখ খরচে চার লাখ লাভের আশা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গৌরবরদী গ্রামের কৃষক রমজান আলী সাত বিঘা জমিতে মাচা তৈরি করে অসময়ের কালাচান ও তৃপ্তি জাতের তরমুজ চাষ করছেন; পুকুরে মাছ আর পাড়ে করলা-লাউ চাষ মিলিয়ে মাসে গড়ে প্রায় ৫০ হাজার টাকা আয় তাঁর।

কৃষি সময়২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

তাপপ্রবাহ-খরায় ফ্রান্সের ওয়াইন উৎপাদন ৭০ বছরের সর্বনিম্নের পথে, বোর্দোয় উঠছে আঙুরবাগান

ফরাসি কৃষি মন্ত্রণালয়ের পূর্বাভাসে ২০২৬ সালে টানা তৃতীয় বছর উৎপাদন কমছে; বারগান্ডিতে স্বাভাবিকের অর্ধেক ফলন, ১৪ আগস্টে ইতিহাসের আগাম আঙুর সংগ্রহ, আর চাহিদা কমায় হেক্টরপ্রতি ৪ হাজার ইউরো সহায়তায় বাগান তুলে ফেলছেন চাষিরা।

অর্থসূচক২০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

সেপ্টেম্বরেও গাছে আম: সাপাহারের ৭৫ বিঘার বাগানে গৌরমতি-কাটিমনে ৬৩ লাখ টাকার আশা

নওগাঁর সাপাহারে সোহেল রানার বরেন্দ্র এগ্রো বাগানে ১,৮০০ গৌরমতি ও ১,৭০০ কাটিমন গাছে অসময়ের আম ঝুলছে; মণপ্রতি ৭ থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

কৃষি সময়২০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()