সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

কাঁঠালের রাজ্য গাজীপুর: লাল মাটির মিষ্টি সুবাসে কোটি টাকার অর্থনীতি

সাব্বির হোসাইন

ফল

সাব্বির হোসাইন

গাজীপুরের ইতিহাস, ঐতিহ্য আর অতিথি আপ্যায়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের জাতীয় ফল কাঁঠাল। লাল মাটির এই জেলায় এমন বাড়ি খুঁজে পাওয়া দুষ্কর, যে বাড়িতে অন্তত একটি কাঁঠাল গাছ নেই। গ্রামীণ সংস্কৃতির সঙ্গে মিশে থাকা ভাওয়াল গড়ের এই কাঁঠাল শুধু একটি ফল নয়, বরং এই অঞ্চলের মানুষের আবেগ ও গর্বের প্রতীক।​​গাজীপুরের কাঁঠালের জন্য ২০২৪ সালটি ছিল একটি ঐতিহাসিক বছর। এই বছর গাজীপুরের কাঁঠালকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই আন্তর্জাতিক স্বীকৃতির ফলে এখন বিশ্বের বিভিন্ন দেশে গাজীপুরের কাঁঠাল রপ্তানির এক বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। স্বাদে ও গন্ধে অতুলনীয় হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে এই কাঁঠাল দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে।​​জ্যৈষ্ঠ ও আষাঢ়ের এই ভরা মৌসুমে গাজীপুরের কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া, কালীগঞ্জ ও জয়দেবপুর অঞ্চলের প্রতিটি প্রাথমিক ও পাইকারি বাজারে চলে কাঁঠালের ধুমধাম বেচাকেনা। প্রতিদিন প্রত্যুষে (ভোরবেলা) যখন হাটগুলো বসে, তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারদের হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে চারপাশ। প্রতিদিন এই কাঁঠালকে কেন্দ্র করে শুধু গাজীপুরেই কোটি কোটি টাকার বাণিজ্য হয়।

গাজীপুরের কাঁঠাল শুধু কাঁচা ফল হিসেবেই নয়, বরং পাশাপাশি বাণিজ্যিক স্তরে নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। কাঁঠালকে প্রক্রিয়াজাত করে চিপস, আচার ও বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি করে তা বিদেশে রপ্তানি করার নানামুখী প্রচেষ্টা এখন চলমান, যা দেশের অর্থনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে পারে।

​স্বাদ, সুবাস আর ঐতিহ্যে অনন্য গাজীপুরের এই কাঁঠাল যেমন আমাদের জিভে জল আনে, তেমনই সমৃদ্ধ করছে আমাদের জাতীয় অর্থনীতিকে। লাল মাটির এই আশীর্বাদ যেন সত্যি এক অনন্য বিস্ময়!

লেখক: শিক্ষার্থী, তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()