সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

তরুণ উদ্যোক্তা শরীফের বাগানে বিদেশি পিচফল

চট্টগ্রামের মিরসরাইয়ের পাহাড়ে চাষ হচ্ছে বিদেশি পিচফল। উত্তর চট্টগ্রামের প্রথমবারের মতো এ ফলের আবাদ হয়েছে। গাছ থেকে ফল তোলা শুরু করেছেন তরুণ কৃষি উদ্যোক্তা মো. ওমর শরীফ। তার বাগানে দেশি ফলের পাশাপাশি একাধিক বিদেশি ফলের গাছ আছে। এবার পিচ গাছে ফলন আসায় খুশি তিনি।

ফল

চট্টগ্রামের মিরসরাইয়ের পাহাড়ে চাষ হচ্ছে বিদেশি পিচফল। উত্তর চট্টগ্রামের প্রথমবারের মতো এ ফলের আবাদ হয়েছে। গাছ থেকে ফল তোলা শুরু করেছেন তরুণ কৃষি উদ্যোক্তা মো. ওমর শরীফ। তার বাগানে দেশি ফলের পাশাপাশি একাধিক বিদেশি ফলের গাছ আছে। এবার পিচ গাছে ফলন আসায় খুশি তিনি।

জোহরা এগ্রো ফার্মে গিয়ে দেখা গেছে, গাছভর্তি ফল থোকায় থোকায় ঝুলছে। পিচ গাছ মাঝারি আকারের। পাতা অনেকটা ডালিম বা শরিফা পাতার মতো। পাতার গোড়ায় অনেক ছোট ছোট পাতা থাকে। ফুলের রং গোলাপি। ফল দেখতে ডিম্বাকার। মুখটা আমের মতো বাঁকানো ও সুঁচালো। কাঁচা ফলের রং সবুজ, পাকলে হালকা হলুদের ওপর লাল আভা হয়।

কাঁচা ফল শক্ত, খোসা খসখসে। পাকলে নরম ও চাপ দিলে সহজে ভেঙে যায়। পাকা ফলের রসালো শাঁস হালকা হলুদ ও ভেতরের দিকে লাল, শাঁসের স্বাদ টক। ফলের মধ্যে খয়েরি রঙের একটি শক্ত বীজ থাকে। পিচ ফল পাকে মে-জুন মাসে। এক কেজি ফল থেকে প্রায় ৪৭০ ক্যালরি শক্তি পাওয়া যায়। চোখ কলম করে পিচ ফলের বংশবৃদ্ধি করা সম্ভব।

আরও পড়ুন

তরুণ কৃষি উদ্যোক্তা মো. ওমর শরীফ জানান, ২০২১ সালে থাইল্যান্ড থেকে ৬টি পিচ গাছের চারা এনে তার বাগানে লাগান। এবার চারটি গাছে ফলন এসেছে। ভিনদেশি ফল গাছে ফলন আসায় তিনি অনেক খুশি। চারা লাগানোর চার বছরের মাথায় গাছে ফল ধরেছে। আগামীতে তিনি চাষের পরিধি বাড়ানোর পাশাপাশি চারাও বাজারজাত করার সিদ্ধান্ত নিয়েছেন। বাগানে পিচফল ছাড়াও আছে বিদেশি ফল অ্যাভাকাডো ও থাই সফেদা।

জানা গেছে, পাহাড়ে অবস্থিত তারা বাগানে আছে বিদেশি বিশ্বের দামি মিয়াজাকি (সূর্যডিম) কিউজাই, ব্যানানা ম্যাংগো, ইন্দোনেশিয়ান ব্রুনাই কিং, কিং অব চাকাপাত, আলফেনসো, আলফানচুন, থাই ব্যানানা। আছে দারচিনি, লবঙ্গ, পুলসান, রাম্বুটান, আপেল, তেঁতুল, থাই সফেদা, চেনাক ফ্রুট, থাই বেরিকেডেট মাল্টা, বারোমাসি মাল্টা, চাইনিজ কমলা, দার্জিলিং কমলা, চায়না-৩ লিচু, লটকন, কাঁঠাল, ভিয়েতনাম নারিকেল, শ্রীলঙ্কান নারিকেল।

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, 'পিচফল খুব ভালো একটি ফল। এটি শরীরের জন্য অনেক উপকারী। মিরসরাইয়ে প্রথম কেউ এ ফলের পরীক্ষামূলক চাষ করেছে। তরুণ উদ্যোক্তা ওমর শরীফের বাগানে দেশি-বিদেশি অনেক ধরনের ফলের গাছ আছে। তার মধ্যে পিচফল অন্যতম।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()