সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

পিরোজপুরে নিষেধাজ্ঞার পরও ইলিশ ধরায় ৫ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞার শেষ মুহূর্তে পিরোজপুরের কাউখালীতে ইলিশ শিকারের অপরাধে পাঁচ জেলেকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মৎস্য

নিষেধাজ্ঞার শেষ মুহূর্তে পিরোজপুরের কাউখালীতে ইলিশ শিকারের অপরাধে পাঁচ জেলেকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার সন্ধ্যা ও কচা নদীতে পাঁচ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা তাদের এ কারাদণ্ড দেন।

তিনদিনের সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার কেশরতা গ্রামের রাজু খান, মো. জাফর, বেকুটিয়া গ্রামের হাসান হাওলাদার, মাইনুল। সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত হলেন, পিরোজপুরের রানীপুর গ্রামের রশিদ শেখ।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, 'নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে পাঁচ জেলেকে আটক করা হয়। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের চারজনকে তিনদিন করে এবং একজন জেলের সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।

মো. তরিকুল ইসলাম/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()