সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ৫ কিমি/ঘ

তীব্র শীতে মধ্যাঞ্চলের কৃষকের মাথায় হাত

‘বোরো বীজের চারা কিনে রোপণ করলে আমার আরও অনেক টাকা খরচ হবে। অথচ বাজারে ধানের দাম অনেক কম পাই’

‘বোরো বীজের চারা কিনে রোপণ করলে আমার আরও অনেক টাকা খরচ হবে। অথচ বাজারে ধানের দাম অনেক কম পাই’

দেশের মধ্যাঞ্চলের (প্রস্তাবিত পদ্মা বিভাগ) ৫ জেলায় তীব্র ঠাণ্ডা ও কুয়াশায় প্রায় ২০ হাজার হেক্টর জমির বোরো ধানের বীজতলা ক্ষতি হয়েছে। এতে ধানের উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষক।

সরেজমিনে দেখা গেছে, গত এক মাস ধরে গড়ে কমপক্ষে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও ঘন কুয়াশার কারণে মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর ও রাজবাড়ীর কৃষকের অধিকাংশ বীজতলার চারার পাতার রং হলুদ হয়ে গেছে। কোথাও কোথাও পুরো বীজতলার চারা মরে গেছে।

গোপালগঞ্জের কোটালীপাড়ার রামশীল ইউনিয়নের কৃষক সুশান্ত মল্লিক বলেন, আমি ৭ বিঘা জমিতে এবার বোরো ধান রোপণ করব। কিন্তু ধানের যে বীজতলা তৈরি করেছিলাম তা অতি ঠাণ্ডা ও কুয়াশায় নষ্ট হয়ে গেছে। এখন তো বোরো বীজের চারা কিনে রোপণ করলে আমার আরও অনেক টাকা খরচ হবে। অথচ বাজারে ধানের দাম অনেক কম পাই।

এই নষ্ট চারা রোপন করলে ধানের উৎপাদনও অনেক কম হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

মাদারীপুরের রাজৈর উপজেলার কৃষক প্রেমানন্দ বাড়ৈ বলেন, আমার প্রায় তিন বিঘা জমির জন্য বীজতলা করেছিলাম। বীজতলার সব চারা মরে গেছে।

গোপালগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আবদুল কাদের বলেন, “আবহাওয়ার ওপরে তো আমাদের কারও হাত নেই। তবে বীজতলার ক্ষতির বিষয়টি কীভাবে কাটিয়ে ওঠা যায়, আমরা সেই পরামর্শ কৃষকদের দিয়ে যাচ্ছি।”

মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জিএএম গফুর বলেন, “ঠাণ্ডা ও কুয়াশায় বোরো ধানের বীজতলার কিছুটা ক্ষতি হয়েছে। তবে চারা রোপণের পরে আশা করছি, ধানের উৎপাদনে তেমন কোনো সমস্যা হবে না।”

ঢাকা ট্রিবিউনসূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

বীরগঞ্জে ধানের গুদামে মজুত ১৯৮ বস্তা টিএসপি জব্দ, যাবে কৃষকের কাছে

দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে মজুত রাখা ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ করে গুদাম সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত; জব্দ সার কৃষকদের মধ্যে বিতরণের জন্য উপজেলা কৃষি কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে।

সারাবাংলা১০ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

এল নিনোয় ২০২৭ সালের গ্রীষ্মকালীন ফসলে ঝুঁকি, জ্বালানি খরচও বাড়ছে: বিএফএপি

দক্ষিণ আফ্রিকার খাদ্য ও কৃষিনীতি গবেষণা সংস্থা বিএফএপি বলছে, জ্বালানি ও বিদ্যুতের মূল্যস্ফীতিতে খামার থেকে খাদ্য সরবরাহ পর্যন্ত খরচ বাড়ছে; শক্তিশালী এল নিনোয় ২০২৭ সালের দিকে গ্রীষ্মকালীন ফসলের উৎপাদন কমতে পারে।

ফুড ফর মজানসি১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বিষখালীর ভাঙনে নদীতে ঝালকাঠির পৌনে তিন কোটি টাকার সাইক্লোন শেল্টার, ঝুঁকিতে ফসলি জমি

ঝালকাঠি সদরের পশ্চিম দেউরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের বড় অংশ বিষখালী নদীতে বিলীন হয়েছে; বাকিটুকুও ঝুঁকিতে। নদীতীরের বসতভিটা ও ফসলি জমি নিয়ে আতঙ্কে আছেন বাসিন্দারা।

বার্তা২৪১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)