টানা ২০ বছর নতুন নতুন উদ্যোগ ও চাষ কৌশলে সাফল্য ধরে রেখেছেন টাংগাইলের কৃষক আব্দুল আজিজ। নিজের ভাগ্য পরিবর্তনের চেয়ে কৃষির পরীক্ষা নিরীক্ষাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। এর মধ্য দিয়ে অর্জন করেছেন কৃষির অজানা অনেক কিছু।
কৃষক আব্দুল আজিজ; নিজেকে চাষা আজিজ পরিচয় দিয়ে গর্ববোধ করেন। অবিরাম নিজেকে নিয়োজিত রেখেছেন মাটি আর ফল ফসলের সঙ্গে। ভালোবাসেন কৃষিতে নতুন চমক দিতে। টানা দুই দশক ধরে ঘাটাইলের শালিয়াবহ গ্রামের মাঠে ফল ফসলের নতুন বৈচিত্র এনে সেই চমক দেন তিনি।
কুল, লেবু, প্যাসন ফল, আনারস, মাল্টার পর কমলা বাগান করতে গিয়ে বরাবরের মতো এবারও নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। নিজের পরীক্ষা নিরীক্ষা থেকে জানাচ্ছেন নতুন কিছু।





মন্তব্য
(০)