সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৩১ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৪ কিমি/ঘ

কাতারে রমরমা নার্সারি বাণিজ্যে সাফল্যের অংশীদার প্রবাসী বাংলাদেশিরা

২০২২ বিশ্বকাপ ফুটবল আসরকে সামনে রেখে মধ্যপ্রাচ্যের ধনী রাষ্ট্র কাতারে চলছে নানা আয়োজন। এই আয়োজনে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে কাঁকর বালির মরুভূমিকে সবুজে সাজানোর বিষয়টি। তাই রমরমা হয়ে উঠেছে নার্সারি বাণিজ্য। বহুমুখি সম্ভাবনার ওই বাণিজ্যের সাফল্যের অংশীদার প্রবাসী বাংলাদেশিরা।

২০২২ বিশ্বকাপ ফুটবল আসরকে সামনে রেখে মধ্যপ্রাচ্যের ধনী রাষ্ট্র কাতারে চলছে নানা আয়োজন। এই আয়োজনে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে কাঁকর বালির মরুভূমিকে সবুজে সাজানোর বিষয়টি। তাই রমরমা হয়ে উঠেছে নার্সারি বাণিজ্য। বহুমুখি সম্ভাবনার ওই বাণিজ্যের সাফল্যের অংশীদার প্রবাসী বাংলাদেশিরা।

মরু বিস্তৃত তেলসমৃদ্ধ ধনী রাষ্ট্র কাতার। অট্টালিকার পর অট্টালিকা, অত্যাধুনিক স্থাপনা আর আভিজাত্যে অনন্য এই আরবভূমিতে সবুজের আয়োজন সবচেয়ে দামি। দারুণ লাভজনক আর সম্ভাবনাময় এই বাণিজ্য নিয়ে এগিয়ে এসেছে নেদারল্যান্ডস।

উম সালাল আলী এলাকায় তাদের বিশাল নার্সারি প্লাজা হলান্ডিয়া, যেন সুপরিকল্পিত বিশাল বিস্তৃত এক বাগান। ইউরোপের দেশগুলো থেকে রকমারি গাছ এনে প্রদর্শিত করা হচ্ছে এখানে।

এই বিশাল নার্সারি শিল্পের সবকিছু দেখভাল করছে বাংলাদেশি তরুণ আব্দুল করীম। তার হিসেবে আরবভূমিতে সবচেয়ে সম্ভাবনাময় ও লাভজনক বাণিজ্য এটি। এখানে কর্মসংস্থানও হয়েছে বহু সংখ্যক প্রবাসী বাঙালির।

তিনি জানাচ্ছেন এই বাণিজ্যে অংশ নেয়ার ক্ষেত্রে অনেক সম্ভাবনা ও সুযোগ রয়েছে বাংলাদেশের। প্রয়োজন শুধু কার্যকর যোগাযোগের।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

মৎস্য

নিষেধাজ্ঞা শেষে চট্টগ্রামের ফিশারিঘাটে ব্যস্ততা, প্রথম যাত্রায় মাছ কম

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগর থেকে ট্রলার ফিরতে শুরু করায় ফিশারিঘাট আবার সরব, তবে প্রথম দিনের আহরণে অনেক জেলে ও ট্রলারমালিক খরচ ওঠা নিয়ে শঙ্কায়।

বাংলা নিউজ ২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
দৈনন্দিন

এইচএসসির ফলের দিনে ঢাকার মিষ্টির দোকানে ক্রেতা নেই, বাড়তি মিষ্টি নিয়ে বিপাকে দোকানিরা

ফল প্রকাশের দিনে সাধারণত যে ভিড় হয়, পাসের হার কম আর বৃষ্টিতে এবার তা দেখা যায়নি; অনেক দোকানে দুপুর পর্যন্ত এক কেজি মিষ্টিও বিক্রি হয়নি।

বাংলা নিউজ ২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোবিজ

নাটোরে দিনব্যাপী গুড় উৎসব, ১৬ স্টলে ঐতিহ্যবাহী গুড় ও দেশীয় পণ্য

উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশনের আয়োজনে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে গুড় উৎসব হয়েছে; গুড় উৎপাদক ও বিক্রেতা উদ্যোক্তারা ক্রেতার সামনে পণ্য তুলে ধরেন।

এগ্রিকেয়ার২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)