আরব সাগরের পাশে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সালালাহ এলাকার মাটি ও পরিবেশ অনেকটা কৃষি উপযোগী। এ বিষয়টি অনুধাবন করেই অনেক প্রবাসী বাংলাদেশী সেখানে শুরু করেছেন নিজেদের উদ্যোগে কৃষিকাজ । এতে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ। তেমনি একজন মারুফ হোসেন। তিনি ওমানে প্রবাস জীবনের নানারকম চড়াই উৎরাই পেরিয়ে সাফল্যের খোঁজ পেয়েছেন কৃষিখামারেই।
সাধারণ শ্রমিক হিসেবে প্রায় এক যুগ আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে ওমানে এসেছিলেন মারুফ হোসেন । প্রবাস জীবনের প্রথম দিকের কষ্ট ও সংগ্রামের স্মৃতি এখনও তার মনে গেঁথে আছে।
কৃষি চিন্তাই পাল্টে দিয়েছে মারুফ হোসেনের প্রবাস জীবনের সংগ্রামী দিনের গল্প । কৃষিখামার গড়ে নিজের পাশাপাশি এখন আরও অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছেন তিনি।





মন্তব্য
(০)