সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

ফাঁদ পেতে হরিণ শিকার, জবাই করতে গিয়ে ধরা

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র উপকূলে কেওড়া বাগানে ফাঁদ পেতে হরিণ শিকার করে জবাই করার সময় মো. সজিব (৩৩) নামের একজনকে আটক করেছেন এলাকাবাসী। তিনি উপজেলার বগাচতর এলাকার অহিদুল ইসলাম মুরাদের ছেলে।

পরিবেশ

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র উপকূলে কেওড়া বাগানে ফাঁদ পেতে হরিণ শিকার করে জবাই করার সময় মো. সজিব (৩৩) নামের একজনকে আটক করেছেন এলাকাবাসী। তিনি উপজেলার বগাচতর এলাকার অহিদুল ইসলাম মুরাদের ছেলে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলা সৈয়দপুর ইউনিয়নের বগাচতর এলাকার সমুদ্র উপকূলে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের ডেপুটি রেঞ্জার মো. হাসান।‎‎রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, ফাঁদ পেতে হরিণ শিকার করে জবাই করার সময় এলাকাবাসী হাতেনাতে আটক করেন সজিব। পরে বিট কার্যালয়ে বিষয়টি জানালে তারা এসে হরিণসহ তাকে আটক করেন। পরে নগরীর কোতোয়ালি থানায় তাকে হস্তান্তর করা হয়। এসময় তার কাছ থেকে জবাই করা হরিণের ৩০-৩৫ কেজি বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করা হয়।‎‎চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের ডেপুটি রেঞ্জার মো. হাসান বলেন, এ ঘটনায় জড়িত সজীব নামের একজনকে আটক করা হয়েছে। উদ্ধার হরিণের অঙ্গ-প্রত্যঙ্গ মাটিতে পুঁতে ফেলা হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। যারাই জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

এম মাঈন উদ্দিন/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()